• শিরোনাম

    জাপান থেকে চলে যেতে বলা বিদেশিদের পরিবারের সাথে থাকার অনুমতি দিতে আইন সংশোধন

    | ২০ ফেব্রুয়ারি ২০২১ | ৯:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 312 বার

    জাপান থেকে চলে যেতে বলা বিদেশিদের পরিবারের সাথে থাকার অনুমতি দিতে আইন সংশোধন

    জাপান সরকার দেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া বিদেশিদের দেশে ফিরে যাওয়া পর্যন্ত পরিবারের সদস্যদের সাথে থাকার অনুমতি দেয়ার জন্য অভিবাসন আইন সংশোধনের পরিকল্পনা করেছে।

    দেশে ফিরে যেতে অস্বীকৃতি জানানোর পরে সরকারি স্থাপনায় আটক থাকা বিদেশিদের ক্রমবর্ধমান সংখ্যা সামাল দেয়ার জন্য সরকার শুক্রবার একটি খসড়া প্রস্তাবের ব্যাপারে সিদ্ধান্ত নেয়।

    এই খসড়া বিদেশিদের যতদিন না তারা দেশ ত্যাগ করছেন ততদিন তাদের পরিবারের সদস্য বা সাহায্যকারীদের সাথে থাকার অনুমতি দেবে যদি তারা ফ্লাইট ঝুঁকি বিবেচনা না করা সহ কিছু সুনির্দিষ্ট শর্ত মেনে চলেন।

    এই খসড়ায় একটি বিধান অন্তর্ভুক্ত করা হয়েছে যাতে বিদেশিরা নিজ খরচে তাদের দেশে ফিরে গেলে জাপানে পুনরায় প্রবেশের জন্য যে ৫ বছরের নিষেধাজ্ঞা রয়েছে তা নীতিগতভাবে ১ বছরে কমিয়ে আনা হতে পারে।

    সরকার এই খসড়া প্রস্তাবটি সংসদের বর্তমান অধিবেশনে উপস্থাপন করার পরিকল্পনা করছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক