| ২২ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৫৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 238 বার
জাপানে, যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের উদ্ভাবিত করোনাভাইরাসের টিকার ২য় চালান এসে পৌঁছেছে।
টিকাগুলো আজ বেলজিয়াম থেকে টোকিওর অদূরে অবস্থিত নারিতা বিমানবন্দরে এসে পৌঁছায়।
পৌঁছার পর, শুষ্ক বরফ বা ড্রাই আইস’সহ বিশেষ ধরণের মোড়কে আবৃত টিকাগুলো একটি গুদামে নিয়ে যাওয়া হয়। এরপরে টিকাগুলো, ট্রাক যোগে বিমানবন্দরের বাইরে অবস্থিত একটি সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়।
গত ১২ই ফেব্রুয়ারিতে প্রথম চালানের পর আজ ২য় চালানটি এসে পৌঁছায়। সরকারি কর্মকর্তারা, প্রতিটি ভায়াল বা শিশি থেকে সর্বোচ্চ ছয়টি ডোজ আহরণ করা সম্ভব হলে সর্বশেষ আসা এই চালানে সাড়ে চার লাখের বেশি টিকার ডোজ রয়েছে বলে জানান।
প্রথম চালানসহ এপর্যন্ত জাপানে মোট প্রায় ৪ লাখ ২০ হাজার লোকজনের জন্য প্রায় ৮ লাখ ৩৮ হাজার টিকার ডোজ এসে পৌঁছেছে।
জাপান সরকার, ১লা মার্চ থেকে আরম্ভ করে দুই সপ্তাহে চিকিৎসা কর্মীদের জন্য দেশের সবগুলো জেলায় সর্বোচ্চ ১১ লাখ ৭০ হাজার টিকার ডোজ বিতরণের পরিকল্পনা করছে।
সরকার, ইউরোপীয় ইউনিয়নের অনুমোদন সাপেক্ষে আকাশ পথে আরও টিকার ডোজ আনয়নের পরিকল্পনা করছে।
স্বাস্থ্য সেবা খাতের টিকা গ্রহণ করার সম্ভাবনা থাকা কর্মীর সংখ্যা, প্রাথমিক অনুমানের প্রায় ৩৭ লাখ থেকে আরও প্রায় ১০ লাখ বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।
জাপান, মসৃণভাবে টিকার সরবরাহ পেতে ব্যর্থ হলে তা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের’সহ অন্যান্য টিকা দেয়ার সময়সূচীকে প্রভাবিত করতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||