• শিরোনাম

    পাঁচটি জেলায় জরুরি অবস্থা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করে দেখবে জাপান

    | ২৪ ফেব্রুয়ারি ২০২১ | ৯:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 202 বার

    পাঁচটি জেলায় জরুরি অবস্থা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করে দেখবে জাপান

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে এবং সরকারের করোনাভাইরাস মোকাবিলা কার্যক্রমের সাথে যুক্ত মন্ত্রীরা পাঁচটি জেলার উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার বিষয়টি বিবেচনা করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

    এই পাঁচটি জেলা হচ্ছে ওসাকা, কিয়োতো, হিয়োগো, আইচি এবং গিফু। উল্লেখ্য, বর্তমানে টোকিও এবং অন্যান্য নয়টি জেলা মার্চের ৭ তারিখ পর্যন্ত কার্যকর থাকা এক জরুরি অবস্থার অধীনে রয়েছে।

    ওসাকা, হিয়োগো এবং কিয়োতোর গভর্নররা গত মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের নিজ নিজ জেলায় জরুরি অবস্থা নির্ধারিত সময়ের আগে তুলে নেয়ার আহ্বান জানান। উল্লেখ্য, এই তিনটি পশ্চিমাঞ্চলীয় জেলায় নতুন সংক্রমণ এবং হাসপাতালে ভর্তি হওয়া লোকের সংখ্যা ইতিমধ্যে হ্রাস পেয়েছে।

    এদিকে, জাপানের মধ্যাঞ্চলীয় আইচি জেলার গভর্নর চলতি মাসের শেষ নাগাদ জরুরি অবস্থা তুলে নেয়া আদৌ সম্ভব কিনা, সেটি যাচাইয়ে পাশের গিফু জেলার কর্মকর্তাদের সাথে আলোচনা শুরু করেছেন।

    প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে এই পাঁচটি জেলার উপর থেকে জরুরি অবস্থা তুলে নেয়া যাবে কিনা, সেটি নিয়ে আলোচনা করতে বুধবার অর্থনৈতিক পুনরুজ্জীবন মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এবং স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসার সাথে বৈঠক করবেন বলে মনে করা হচ্ছে।

    এদিকে, গতকাল জাপানের রাজধানীতে প্রায় তিনমাসের মধ্যে প্রথমবারের মত সংক্রমণের সংখ্যা ২শ’র নিচে নামার পর, টোকিও মেট্রোপলিটন সরকার আজ করোনাভাইরাসের ২শ ৭৫টি নতুন সংক্রমণের তথ্য নিশ্চিত করেছে। সরকার মার্চ মাসের ৭ তারিখের আগে রাজধানী থেকে জরুরি অবস্থা তুলে নেয়ার ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক