• শিরোনাম

    চীন ও মিয়ানমার নিয়ে জাতিসংঘে জাপানের উদ্বেগ

    | ২৫ ফেব্রুয়ারি ২০২১ | ১০:২১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 209 বার

    চীন ও মিয়ানমার নিয়ে জাতিসংঘে জাপানের উদ্বেগ

    জাপানের পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু চীন ও মিয়ানমারের মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

    জাতিসংঘের মানবাধিকার পরিষদে পাঠানো এক ভিডিও বার্তায় মোতেগি বলেছেন, “এশিয়া-প্রশান্ত মহাসাগর অঞ্চলে তাৎপর্যপূর্ণ অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জিত হলেও গণতন্ত্র অর্জন ও মানবাধিকার সংরক্ষণ এখনও চলমান চ্যালেঞ্জ হয়ে বিরাজমান।”

    “অং সান সু চি সহ যাদেরকে আটক করা হয়েছে তাদের মুক্তি দেয়া ও সেই সাথে দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা দ্রুত ফিরিয়ে আনার” আহ্বান তিনি জানান।

    চীন প্রসঙ্গে মোতেগি বলেছেন, “হংকং ও শিনজিয়াং সহ চীনে স্বাধীনতা, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং আইনের শাসনও অবশ্যই সংরক্ষণ করা দরকার।”

    তিনি আরও উল্লেখ করেন যে “সেইসব এলাকার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাপান গভীরভাবে উদ্বিগ্ন এবং ইতিবাচক সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণে চীনের প্রতি বলিষ্ঠ আহ্বান জানাচ্ছে।”

    তিনি এছাড়া জোর দিয়ে বলেছেন যে “কোভিড-১৯এর বিরুদ্ধে বিজয় এবং পূর্ব জাপান মহাভূমিকম্প থেকে দেশের পুনরুদ্ধার- এই উভয় প্রমাণ তুলে ধরার অনুষ্ঠান হিসেবে টোকিও অলিম্পিক ও প্যারালিম্পিকের আয়োজন জাপান করবে।”

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক