• শিরোনাম

    তোহোকু শিনকানসেন রেল সেবা আবারো পুরোপুরি চালু

    | ২৬ ফেব্রুয়ারি ২০২১ | ১১:৫৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 188 বার

    তোহোকু শিনকানসেন রেল সেবা আবারো পুরোপুরি চালু

    জাপানে চলতি মাসের শুরুতে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হানার পর তোহোকু শিনকানসেন বুলেট ট্রেন চলাচল রেললাইনের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পর ঐ রেল সেবা আবারো পুরোপুরি চালু হয়ে গেছে।

    উত্তর পূর্ব জাপানে ভূমিকম্প আঘাত হানার ১১ দিন পর বুধবার পূর্ব জাপান রেলওয়ে ঐ লাইনের পুরো অংশ আবারো চালু করে দেয়। সেনদাই এবং মোরিওকা স্টেশনের মধ্যেকার রেল সেবা আগেই চালু করা হয়েছিল।

    নাসুশিওবারা এবং মোরিওকা স্টেশনের মধ্যেকার সেবা কোম্পানি স্থগিত রেখেছিল কেননা ফুকুশিমা ও মিইয়াগি জেলায় ভূমিকম্পের কারণে পরিষেবার জন্য ব্যবহৃত খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হয়। মাথার উপর দিয়ে যাওয়া তারগুলো ঐ খুঁটির সাথে লাগানো ছিল এবং রেল রাস্তা যেখানে কিছুটা উঁচুতে উঠেছে সেইখানের স্তম্ভগুলোকে অবলম্বন দিতেও সাহায্য করছিল খুঁটিগুলো।

    রেল পরিচালনা কোম্পানি বলছে যে নিরাপত্তার কারণে আপাতত রেলের সংখ্যা স্বাভাবিকের তুলনায় ৮০ শতাংশ কমিয়ে নেয়া হবে।

    তারা আরো জানায় যে রেলগুলো নিম্ন গতিতে চলাচলের কারণে টোকিও এবং সেনদাই বা মোরিওকার মধ্যেকার রেল চলাচলের সময় স্বাভাবিকের তুলনায় প্রায় এক ঘন্টা বেশি লাগবে। প্রায় এক মাস পর নিয়মিত সেবা চালু হবে বলে কোম্পানি জানায়।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক