| ০২ মার্চ ২০২১ | ৪:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 224 বার
জাপানের মন্ত্রিপরিষদের একজন ঊর্ধ্বতন গণসংযোগ কর্মকর্তা পদত্যাগ করেছেন। ইয়ামাদা মাকিকো যোগাযোগ মন্ত্রণালয়ের একটি উঁচু পদে থাকাকালীন একটি স্যাটেলাইট সম্প্রচার প্রতিষ্ঠানের খরচে এক ব্যয়বহুল নৈশভোজে অংশ নেন।
ইয়ামাদা মন্ত্রিপরিষদের গণসংযোগ সচিব হিসেবে তার পদত্যাগপত্র দাখিল করেন এবং গতকাল মন্ত্রিপরিষদ এটির অনুমোদন দেয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদের জ্যেষ্ঠ পুত্র’সহ ঐ কোম্পানির কর্মকর্তাদের সাথে তিনি ওয়াইন পানের পাশাপাশি ভোজে অংশ নেন। এই আহারের ব্যয় জনপ্রতি ৭শ ডলার ছিল বলে বলা হচ্ছে।
তিনি সেসময় অভ্যন্তরীণ বিষয়াদি এবং যোগাযোগ মন্ত্রণালয়ের নীতি সমন্বয় বিষয়ক ভাইস মিনিস্টার ছিলেন।
এই মন্ত্রণালয়ের সম্প্রচার শিল্পের উপর প্রশাসনিক এখতিয়ার রয়েছে।
গত বৃহস্পতিবার শপথ বিহীন একজন সাক্ষী হিসেবে সংসদের একটি প্যানেলের সম্মুখে উপস্থিত হওয়া কালীন ইয়ামাদা ঐ ঘটনার জন্য ক্ষমা চান।
তিনি বলেন, সরকারি কর্মচারীদের উপর জনগণের বিশ্বাসের ক্ষতিসাধনের জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। তবে তিনি বলেন, ঐ প্রতিষ্ঠান তার কাছে কোন সুবিধা চায়নি এবং পদত্যাগের কোন ইচ্ছা তার নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||