| ০৩ মার্চ ২০২১ | ১০:৫২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 234 বার
নিসান মোটর’এর সাবেক চেয়ারম্যান কার্লোস গনের লেবাননে পালিয়ে যাওয়ায় সাহায্য করা সন্দেহভাজন দুই মার্কিন নাগরকিকে জাপানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
টোকিও’র কৌঁসুলিরা ৬০ বছর বয়সী সাবেক মার্কিন গ্রিন বেরেট মাইকেল টেইলর এবং তার ২৮ বছর বয়সী ছেলে পিটার টেইলর’কে সন্দেহভাজন এক আসামীকে পালিয়ে যেতে সক্ষম করা সহ বিভিন্ন অভিযোগে আটক করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিসান’এর সাবেক চেয়ারম্যান গন ২০১৯ সালের একটি আর্থিক কেলেঙ্কারির অভিযোগ থেকে জামিনে মুক্ত থাকাকালীন তাকে বড় একটি বাক্সে লুকানো এবং পরে একটি প্রাইভেট জেট বিমানে উঠিয়ে জাপানের বাইরে এই দু’জন পাচার করেছিলেন বলে সন্দেহ করা হচ্ছে।
২০২০ সালের জানুয়ারি মাসে, জাপানি কৌঁসুলিরা দুই টেইলরের জন্য গ্রেপ্তারি পরোয়ানা হাতে পেয়েছিলেন। এই দু’জনকে মে মাসে ম্যাসাচুসেটস’এ আটক করা হয়।
অক্টোবর মাসে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এই দু’জন সন্দেহভাজনকে জাপানের কাছে হস্তান্তরের বিষয়টি অনুমোদন করে।
গনের জন্য ইন্টারপোল আন্তর্জাতিক ফেরারির নোটিশ জারি করলেও খুব দ্রুত তার জাপানে ফিরে আসার কোন সম্ভাবনা নেই বললেই চলে।
লেবাননের সরকার বলছে, গনের সেদেশে থাকা নিয়ে কোন ধরনের আইনি সমস্যা নেই।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||