| ০৫ মার্চ ২০২১ | ৬:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 261 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন তিনি বৃহত্তর টোকিও এলাকায় করোনাভাইরাস জরুরি অবস্থার মেয়াদ প্রায় দুই সপ্তাহ বৃদ্ধি করতে পারেন।
শুক্রবার একটি টাস্ক ফোর্সের বৈঠকে বিশেষজ্ঞ প্যানেলের কাছ থেকে পাওয়া মতামতের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের পরিকল্পনা তিনি করছেন।
করোনাভাইরাস সামাল দেয়ার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি এবং স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসার সাথে পরিস্থিতি নিয়ে আলোচনা করার পর বুধবার সুগা সাংবাদিকদের সাথে কথা বলেন।
টোকিও এবং প্রতিবেশী জেলা কানাগাওয়া, সাইতামা ও চিবায় জরুরি অবস্থার মেয়াদ রবিবার উত্তীর্ণ হয়ে যাওয়ার কথা। সুগা বলেছেন সেই জেলাগুলোর হাসপাতালে ভর্তি হয়ে যাওয়া আসন ৫০ শতাংশ কিংবা কম হওয়া উচিত এবং তা হ্রাস পাওয়া অব্যাহত থাকা দরকার। তিনি উল্লেখ করেছেন যে নতুন সংক্রমণের সংখ্যা খুব বেশি হ্রাস পায়নি।
ক্ষতিগ্রস্ত চারটি জেলার গভর্নরদের সাথে পরামর্শ করার পর পরিস্থিতির বিস্তৃত মূল্যায়নের উপর ভিত্তি করে চূড়ান্ত সিদ্ধান্ত সরকার গ্রহণ করবে।
জরুরি অবস্থা ঘোষণা শেষ হওয়ার নির্ধারিত তারিখ এগিয়ে আসার মুখে সরকার বলছে রেস্তোরাঁ ও পানশালার উপর সম্ভাব্য প্রতিক্রিয়া বিবেচনায় রেখে গ্রহণ করতে যাওয়া পদক্ষেপের আভাস সেই সময়ের আগে সরকার দিয়েছে।
তবে কয়েকজন গভর্নর এবং ক্ষমতাসীন দলের কর্মকর্তা বলছেন সরকার দেখাতে চাইছে যে জেলা গভর্নরদের কাছ থেকে মেয়াদ বাড়ানোর অনুরোধ পাওয়ার আগে নিজস্ব বিচার বিবেচনা সরকার করে নিয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||