| ০৭ মার্চ ২০২১ | ৭:৫৮ অপরাহ্ণ | পড়া হয়েছে 336 বার
জাপানের প্রতিরক্ষা বিষয়ক কর্মকর্তারা, চলতি বছর চীনের প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির উপায়ের দিকে ঘনিষ্ট নজর রেখে যাওয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন।
চীন সরকার গত শুক্রবার জাতীয় গণ কংগ্রেসের বার্ষিক অধিবেশনে, চলতি বছরের খসড়া বাজেট উত্থাপন করে।
এতে, গত বছরের তুলনায় প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ৬.৮ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রায় ২০ হাজার ৯শ কোটি ডলারে দাঁড়িয়েছে। এটি, আগামী মাসে আরম্ভ হতে যাওয়া জাপানের ২০২১ অর্থ বছরের প্রতিরক্ষা বাজেটের প্রায় চার গুণ।
বেইজিংএর সামুদ্রিক তৎপরতা অব্যাহতভাবে জোরদার করে চলার মাঝে এই বৃদ্ধি করা হল। চীন সরকারের জাহাজগুলো, উপর্যুপরি পূর্ব চীন সাগরে অবস্থিত সেনকাকু দ্বীপপুঞ্জের চারপাশে জাপানের জলসীমায় অনুপ্রেবেশ করে চলেছে।
উল্লেখ্য, দ্বীপপুঞ্জটি জাপানের নিয়ন্ত্রণে থাকলেও চীন ও তাইওয়ান এগুলোর মালিকানা দাবি করছে। জাপান সরকার, আন্তর্জাতিক আইন ও ঐতিহাসিকভাবে দ্বীপপুঞ্জটি জাপানের ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ বলে অবস্থান বজায় রেখেছে। সরকার, এতে সার্বভৌমত্বের বিষয়ে সমাধানের কিছুই নেই বলে উল্লেখ করছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বেইজিং কোন ধরনের যন্ত্রপাতি মোতায়েনের পরিকল্পনা করছে তা পরিষ্কার নয় বলে উল্লেখ করেন। তাঁরা, দ্বিপক্ষীয় নিরাপত্তা বিষয়ক আলোচনা ও পারস্পরিক বিনিময়ের মাধ্যমে চীনা পক্ষের প্রতি স্বচ্ছতা বৃদ্ধির আহ্বান জানানোর পরিকল্পনা করছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||