• শিরোনাম

    পুনর্গঠন নিয়ে ফুকুশিমার অধিবাসীদের সঙ্গে সুগার আলোচনা

    | ০৮ মার্চ ২০২১ | ১২:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 256 বার

    পুনর্গঠন নিয়ে ফুকুশিমার অধিবাসীদের সঙ্গে সুগার আলোচনা

    জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে, ২০১১ সালে আঘাত হানা ভূমিকম্প, সুনামি ও পরমাণু দূর্ঘটনার ফলে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা জেলার চলমান পুনর্গঠন প্রচেষ্টা নিয়ে স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলেছেন।

    সুগা গতকাল, ১১ই মার্চে আঘাত হানা দূর্যোগের ১০ম বর্ষ পূর্তি দিবস ঘনিয়ে আসার প্রাক্কালে জেলাটি সফর করেন। সফরকালে তিনি প্রথমে, ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটির অবস্থান থাকা দুটি শহর সফর করেন।

    এরপর তিনি, সুনামির আঘাতে কিছু অংশ বিধ্বস্ত হওয়া নামিয়ে শহরের উপকূলে অবস্থিত একটি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের পাশাপাশি এক মুহুর্ত নীরবতা পালন করেন।

    সুগা, শহরটিতে গতবছর চালু হওয়া “ফুকুশিমা হাইড্রোজেন জ্বালানি গবেষণা ক্ষেত্র” নামের বিশ্বের বৃহত্তম হাইড্রোজেন উৎপাদন কেন্দ্র পরিদর্শন করেন।

    সুগা বিকেলে স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, তিনি অনুধাবন করছেন যে, স্থানীয়ভাবে জন্ম নেয়া এবং বাইরে থেকে আগত লোকজনের মিথস্ক্রিয়ার মাধ্যমে ফুকুশিমার পুনর্গঠন কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত হয়েছে।

    সুগা, ফুকুশিমা রোবট পরীক্ষা ক্ষেত্রটি পরিদর্শন করেন যেটি মিনামি সোওমা শহরের শিল্প পার্কের পুনঃনির্মাণ কাজের অংশ। তিনি, নদী বা সমুদ্র থেকে উদ্ধারের প্রশিক্ষণ এবং ড্রোন পরিচালনার একটি ক্লাসও প্রত্যক্ষ করেন।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক