• শিরোনাম

    তোহোকুর অদূরের সমুদ্রে বিশাল ভূমিকম্পের ঝুঁকি

    | ১১ মার্চ ২০২১ | ৭:২৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 215 বার

    তোহোকুর অদূরের সমুদ্রে বিশাল ভূমিকম্পের ঝুঁকি

    জাপান সরকারের একটি বিশেষজ্ঞ প্যানেল সতর্ক করে দিয়েছে যে দেশের উত্তর-পূর্বাঞ্চলীয় অংশের অদূরে আগামী বছরগুলোতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা রয়ে গেছে।

    ভূমিকম্প গবেষণা কমিটি মঙ্গলবার ২০১১ সালের ১১ই মার্চের মহাভূমিকম্প ও সুনামির পর থেকে এক দশক ধরে তোহোকু অঞ্চলের প্রশান্ত মহাসাগর উপকূলের অদূরে ভূকম্পন-জনিত কর্মকাণ্ডের উপর তাদের মূল্যায়ন দিয়েছে।

    কমিটি বলছে ৪ কিংবা বেশি মাত্রার শক্তি সম্পন্ন ২০৮টি পরবর্তী কম্পন গত বছর মার্চ মাস থেকে সেই এলাকায় ঘটে। এটা হচ্ছে দুর্যোগের ঠিক পরের বছর রেকর্ড করা সংখ্যার ২৫ ভাগের এক ভাগেরও কম।

    তবে বিশেষজ্ঞরা বলছেন তোহোকুর প্রশান্ত মহাসাগর উপকূল বরাবর এবং তোহোকু থেকে কান্তো এলাকার উপকূল পর্যন্ত বিস্তৃত জাপান ট্রেঞ্চের কাছে দুর্যোগ-পূর্ব সময়ের গড়ের চাইতে ঘন ঘন মাত্রায় কম্পন ঘটে চলেছে।

    একটি গ্লোবাল পজিশনিং সিস্টেমের পর্যবেক্ষণে দেখা গেছে ২০১১ সালের ভূমিকম্পের পরবর্তী প্রতিক্রিয়া হিসেবে তোহোকু এবং পূর্ব জাপানের বিস্তৃত অঞ্চল জুড়ে ভূগর্ভের কঠিন স্তরের চলাচল অব্যাহত আছে।

    কমিটি এরকম সিদ্ধান্তে উপনীত হয় যে বড় সময় জুড়ে ভূমিকম্প ও সুনামি আঘাত হানার ঝুঁকি রয়ে গেছে এবং জনগণের উচিত হবে সতর্ক থাকা।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক