• শিরোনাম

    মানব পাচারের বিরুদ্ধে জাপানের পদক্ষেপ জোরদার

    | ১৫ মার্চ ২০২১ | ১০:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 219 বার

    মানব পাচারের বিরুদ্ধে জাপানের পদক্ষেপ জোরদার

    জাপানের শ্রম মন্ত্রণালয়, জাপানে কর্মরত বিদেশী কারিগরি প্রশিক্ষণার্থীদের সাথে সংশ্লিষ্ট মানব পাচার প্রতিরোধ করতে বিভিন্ন পদক্ষেপ জোরদারের সিদ্ধান্ত গ্রহণ করেছে।

    গত বছরের জুন মাস পর্যন্ত, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রায় ৪ লাখ বিদেশী কর্মী জাপানে এসেছেন।

    শ্রম মন্ত্রণালয় জানায় যে, এগুলোর মধ্যে প্রশিক্ষণার্থীদের কম বেতনে দীর্ঘ সময় কাজ করতে বাধ্য করাসহ কার্যত পালিয়ে যাওয়ায় বাধা সৃষ্টির ঘটনা রয়েছে।

    মন্ত্রণালয় গতমাসে দেশের শ্রম ব্যুরোগুলোর কাছে, এই ধরণের তৎপরতার বিরুদ্ধে পদক্ষেপ জোরদার করার একটি নির্দেশনা প্রেরণ করেছে।

    এতে মন্ত্রণালয়, শ্রম মান নিরীক্ষা দপ্তর এবং বিভিন্ন কোম্পানিতে প্রশিক্ষণার্থী প্রেরণকারী একটি সংস্থাকে অভিযোগ থাকা সন্দেহজনক মানব পাচারের ঘটনা এবং সুরক্ষা চাওয়া প্রশিক্ষণার্থীদের ঘটনার বিষয়ে যৌথভাবে নজরদারি ও অনুসন্ধান চালানোর নির্দেশনা প্রদান করে।

    মন্ত্রণালয়, গুরুতর ঘটনাগুলোর তদন্ত করে সরকারী কৌঁসুলিদের কাছে প্রেরণ করা’সহ বিদেশী কর্মীদের সহিংসতা বা আটক রাখার মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ থাকলে পুলিশের সাথে সহযোগিতা জোরদার করে নিতে হবে বলে উল্লেখ করে।

    গতবছর প্রকাশিত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বার্ষিক প্রতিবেদনে, কারিগরি প্রশিক্ষণ কর্মসূচির আওতায় বিদেশী কর্মীদের বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করার অব্যাহত অভিযোগ থাকা সত্ত্বেও জাপানের কর্তৃপক্ষ মানব পাচারের একটি ঘটনাও সনাক্ত করতে ব্যর্থ হয়েছে বলে উল্লেখ করা হয়।

    শ্রম মন্ত্রণালয়, মানব পাচারের তৎপরতা দমনে জাপানের পদক্ষেপ পর্যাপ্ত নয় বলে উল্লেখ করা যুক্তরাষ্ট্রের অনুসন্ধানের ফলাফল গুরুত্বের সাথে গ্রহণ করে বিদেশী প্রশিক্ষণার্থীদের মানবাধিকার লঙ্ঘন দূরীকরণের লক্ষ্যে কঠোর পরিশ্রম করবে বলে উল্লেখ করে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক