| ১৬ মার্চ ২০২১ | ১১:০০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 234 বার
জাপানের আবহাওয়া এজেন্সি টোকিও’তে চেরি ফুল অবলোকন মৌসুম শুরুর ঘোষণা দিয়েছে।
এজেন্সির কর্মকর্তারা রবিবার বিকেলে নিশ্চিত করেন যে, কেন্দ্রীয় টোকিও’র ইয়াসুকুনি মন্দিরের সোমেই-ইয়োশিনো প্রজাতির নির্ধারিত গাছটিতে কমপক্ষে ৫টি সাকুরা ফুল ফুটেছে, যেটির ফুল ফোটার উপর নির্ভর করে এই ঘোষণা দেয়া হয়ে থাকে।
এই ঘোষণা গড় ঘোষণার দিনের ১২ দিন আগে করা হল। এই ঘোষণা গতবছরের মত একইদিনে করা হয় এবং ১৯৫৩ সালে এ সংক্রান্ত পরিসংখ্যান প্রথম রাখা শুরু হওয়ার পর থেকে সবচেয়ে দ্রুত করা হল।
রবিবার দেশের কিছু অংশে মৌসুমী তাপমাত্রা গড় তাপমাত্রাকে ছাড়িয়ে যায়। উত্তর-পূর্ব তোহোকু অঞ্চল ও অন্যান্য এলাকার আকাশে বৃষ্টি হওয়ার মত মেঘ ছড়িয়ে পড়লেও, পূর্ব ও পশ্চিম জাপান ছিল প্রধানত রৌদ্রোজ্জ্বল।
আবহাওয়া-তথ্য সংক্রান্ত একটি বাণিজ্যিক কোম্পানি জানাচ্ছে, দেশের পূর্ব ও পশ্চিমের অনেক এলাকায় স্বাভাবিকের চেয়ে আগেই হয়তো চেরি গাছে ফুল ফোটা শুরু হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||