• শিরোনাম

    জরুরি অবস্থা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিবে জাপান সরকার

    | ১৭ মার্চ ২০২১ | ১১:০৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 252 বার

    জরুরি অবস্থা নিয়ে শীঘ্রই সিদ্ধান্ত নিবে জাপান সরকার

    জাপান সরকার দ্রুত হলে আগামী বৃহস্পতিবার টোকিও এবং এর আশেপাশের তিনটি জেলায় চলমান করোনাভাইরাস সংক্রান্ত জরুরি অবস্থা তুলে নেয়া হবে কিনা, সেসম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে।

    টোকিও, কানাগাওয়া, সাইতামা এবং চিবা জেলায় আগামী রবিবার এই জরুরি অবস্থা শেষ হওয়ার সূচি নির্ধারিত রয়েছে।

    শুরুতে এটি মার্চের ৭ তারিখ শেষ হওয়ার কথা থাকলেও সরকার আরও দু’সপ্তাহের জন্য এটি বাড়িয়ে নেয়।

    এরপর থেকে ঐ অঞ্চলগুলোতে হাসপাতালের শয্যার প্রাপ্যতা সহজ হয়ে আসলেও টোকিও এবং সাইতামায় সম্প্রতি নতুন সংক্রমণের বৃদ্ধি পরিলক্ষিত হয়েছে।

    প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে সোমবার একটি সংসদীয় কমিটিকে বলেছেন, নতুন সংক্রমণ হ্রাস পাওয়ার গতি এখন থমকে যাওয়ায় জরুরি অবস্থার মেয়াদ আবারও বৃদ্ধি করা হবে কিনা, সেটি বলাটা এমুহূর্তে বেশ দ্রুত হয়ে যাবে।

    এদিকে, পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সম্পদের উপস্থিতির পাশাপাশি করোনাভাইরাস রোধী পদক্ষেপ নিয়ে লোকজন ক্লান্ত হয়ে পড়ার কারণে সরকারের মধ্যে অনেকেই জরুরি অবস্থা তুলে নেয়ার পক্ষে। তবে, দেশজুড়ে এখন ভাইরাসের নতুন কয়েকটি ধরনের উপস্থিতি সনাক্ত হওয়ায় অনেকে অবশ্য এক্ষেত্রে সতর্কতার আহ্বান জানাচ্ছেন।

    বিশেষজ্ঞদের মতামত শোনার পর জরুরি অবস্থা তুলে নেয়া উচিত হবে কিনা, দ্রুত হলে আগামী বৃহস্পতিবার সরকারের এবিষয়ে সিদ্ধান্ত গ্রহণের জন্য এখন ব্যবস্থা নেয়া হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক