| ২০ মার্চ ২০২১ | ১০:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 229 বার
টোকিও ২৭টি খাদ্য সংক্রান্ত স্থাপনাকে তাদের বাণিজ্যিক ঘণ্টা কমানোর আদেশ দিয়েছে। এটাই হচ্ছে জাপানের প্রথম এ ধরনের কোন আদেশ প্রদান যা করোনাভাইরাস সংক্রান্ত বিশেষ পদক্ষেপসমূহের জন্য সংশোধিত আইনের আওতায় প্রদান করা হলো। এ ধরনের আইনি নির্দেশ কেবল জরুরি অবস্থার অধীনেই প্রয়োগ করা যায়। বিদ্যমান জরুরি অবস্থার মেয়াদ রবিবার শেষ হবে।
টোকিও মহানগর কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই আদেশ ব্যবসা-বাণিজ্যের উপর আরোপ করে।
কোন পরিচালনা কর্তৃপক্ষ এই নির্দেশ পালনে ব্যর্থ হলে তার উপর প্রায় ২ হাজার ৮০০ মার্কিন ডলারের সমতুল্য জরিমানা ধার্য করা হতে পারে।
টোকিও মহানগর কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় যে, ২৭টি স্থাপনার সবগুলোই রাত ৮টার পরে দোকান খোলা রাখার কোন উপযুক্ত কারণ দর্শাতে ব্যর্থ হয়। তারা এইসব খাদ্য সংক্রান্ত স্থাপনা এবং অন্যান্য বাণিজ্যকে এই সময়ের মধ্যে স্থাপনা বন্ধ করে দেয়ার অনুরোধ সংক্রমণ রোধী পদক্ষেপসমূহের অংশ হিসেবে তাদের প্রতি জানাচ্ছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||