| ২২ মার্চ ২০২১ | ১০:৫৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 188 বার
জাপানের জেলা গভর্নররা, টোকিও অঞ্চলে আজ জরুরি অবস্থার মেয়াদ শেষ হওয়ার পর করোনাভাইরাসের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ বজায় রাখতে চাইছেন।
জাপানের ৪৭টি জেলার প্রায় ৩০টির গভর্নররা আজ এক অনলাইন বৈঠকে অংশ নেন।
টোকিওর উত্তর দিকে পার্শ্ববর্তী জেলা সাইতামার গভর্নর ওওনো মোতোহিরো বলেন, “আমার জেলায় নতুন সংক্রমণের ঘটনা হ্রাস পাওয়া বন্ধ হয়ে গেছে। এতে এমনকি আবারও সংক্রমণ বৃদ্ধি পাওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। জরুরি অবস্থা তুলে নেয়ার পর আমাদের ধাপে ধাপে প্রতিরোধ পদক্ষেপগুলো পর্যায়ক্রমে শিথিল করার প্রয়োজন রয়েছে।”
গভর্নররা, সংক্রমণের পুনরায় বৃদ্ধি পাওয়া রোধ করতে কেন্দ্রীয় সরকারের কাছে পেশের জন্য কিছু প্রস্তাব সংকলন করেছেন।
এগুলোর মধ্যে ব্যাপকভাবে ভাইরাসের পিসিআর পরীক্ষার পাশাপাশি সংক্রমণ ছড়ানোর পথ খুঁজে বের করার জন্য আর্থিক সহায়তার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে।
এছাড়া গভর্নররা, যত দ্রুত সম্ভব স্বাস্থ্যসেবা কর্মীদের টিকাদান সম্পন্নের পাশাপাশি প্রবীণ নাগরিকদের টিকা দেয়া শুরু করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||