• শিরোনাম

    টোকিও অঞ্চলে জরুরি অবস্থার মেয়াদ শেষ

    | ২৩ মার্চ ২০২১ | ৯:২৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 256 বার

    টোকিও অঞ্চলে জরুরি অবস্থার মেয়াদ শেষ

    জাপানের রাজধানী টোকিও এবং এর আশেপাশের তিনটি জেলায় রবিবার দিনের শেষে জরুরি অবস্থার মেয়াদ শেষ হয়েছে।

    করোনাভাইরাসে সংক্রমণের ঘটনা বৃদ্ধি পাওয়ার মাঝে জানুয়ারির শুরুর দিকে জরুরি পদক্ষেপ সমূহ কার্যকর করা হয়েছিল। এরপর থেকে রাজধানীতে সংক্রমণের সংখ্যা ৮০ শতাংশ হ্রাস পেয়েছে এবং একটি পুনরুত্থান রোধে নানা পদক্ষেপ কার্যকর থাকায় এর বৃদ্ধিও থমকে আছে।

    টোকিও’র গভর্নর কোইকে ইউরিকো বলেন, “আমি চাই সবাই যেন এটি বুঝতে পারেন যে আমাদের সংক্রমণের প্রত্যাবর্তন এড়িয়ে যাওয়ার প্রয়োজন রয়েছে। চতুর্থ একটি তরঙ্গ রোধে আমি সবার অব্যাহত সহযোগিতা চাইছি।”

    স্থানীয় সরকারগুলো বার ও রেস্তোরাঁগুলোর কাছে স্বাভাবিক সময়ের আগেই দোকান বন্ধ করতে এবং বাড়িতে থেকে কর্মীদের কাজের অনুমোদন দেয়ার জন্য কোম্পানিগুলোর কাছে নিজেদের অনুরোধ অব্যাহত রাখবে।

    স্বাস্থ্য মন্ত্রী তামুরা নোরিহিসা বলেন, সংক্রমণের একটি পুনরুত্থান রোধে জরুরি অবস্থা তুলে নেয়ার পরও সরকার সংশ্লিষ্ট কিছু পদক্ষেপ অব্যাহত রাখবে।

    তিনি আরও বলেন, “নতুন কোন প্রাদুর্ভাবের লক্ষ্মণ সনাক্তের জন্য আমরা কর্মকর্তাদের রেল স্টেশনের মত শহুরে এলাকায় পিসিআর পরীক্ষা কেন্দ্র স্থাপন করতে বলব। এসব পদক্ষেপের মাধ্যমে আমরা সংক্রমণের সংখ্যার একটি বিস্ফোরক বৃদ্ধি এড়াতে কাজ করব।”

    এছাড়া, তামুরা মে মাসের শেষ নাগাদ এস্ট্রাজেনেকা এবং মডার্নার টিকার অনুমোদন দেয়ার সম্ভাবনা নিয়েও কথা বলেন। বর্তমানে জাপানে এগুলোর ব্যবহারের জন্য যাচাই প্রক্রিয়া চলছে। এদিকে, গতমাসে ফাইজার-বিয়োনটেক টিকা ব্যবহার করে জাতীয় টিকাদান কর্মসূচি আরম্ভ হয়েছে, যেখানে প্রথমে স্বাস্থ্যসেবা কর্মীরা অগ্রাধিকার পাচ্ছেন।

    মন্ত্রী বলেন, তিনি বিদেশ থেকে আসা সকল ভ্রমণকারীর প্রতি তাদের আবাসনে অবস্থান করে সেখানেই ভাইরাস পরীক্ষায় অংশ নেয়ার আহ্বান জানানোর কথা বিবেচনা করছেন। উল্লেখ্য, এখন শুধুমাত্র ভাইরাসের নতুন স্ট্রেইন নিশ্চিত হওয়া ইউরোপ এবং অন্যান্য দেশ থেকে আসা ভ্রমণকারীদের ক্ষেত্রেই এটি বাধ্যতামূলক।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক