• শিরোনাম

    জাপানের কিছু এলাকায় এপ্রিলে সাধারণ টিকাদান কর্মসূচি শুরু হবে

    | ২৪ মার্চ ২০২১ | ১০:১০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 298 বার

    জাপানের কিছু এলাকায় এপ্রিলে সাধারণ টিকাদান কর্মসূচি শুরু হবে

    জাপানের কয়েকটি পৌরসভা এপ্রিলের ১২ তারিখ প্রবীণ ব্যক্তিদের পাশাপাশি সাধারণ জনগণের জন্য করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    সরকারের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির দায়িত্বে থাকা নিয়ন্ত্রণ সংস্কার মন্ত্রী কোনো তারো এই পরিকল্পনা ঘোষণা করেন।

    কোনো মঙ্গলবার সাংবাদিকদের বলেন যে ১ হাজার পর্যন্ত অধিবাসী থাকা পৌরসভা এবং প্রত্যন্ত দ্বীপগুলোর স্থানীয় কম্যুনিটিকে বয়োজ্যেষ্ঠদের পাশাপাশি সাধারণ নাগরিকদের টিকা দেয়ার বার্তা তিনি পাঠিয়েছেন।

    এছাড়া, কোনো জাপানে থাকা বিদেশি কূটনৈতিক মিশনের ১৪ হাজার কর্মী এবং তাদের পরিবারদের টিকা দেয়া নিয়েও কথা বলেন। তিনি আভাস দেন যে এই ধরনের ব্যক্তিদের তাদের মিশনের অবস্থান থাকা এলাকার টিকাদান প্রক্রিয়া সাপেক্ষে টিকা দেয়া হবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক