• শিরোনাম

    জাপান চাইছে চীন যেন শিনজিয়াংয়ে দায়িত্বশীল আচরণ করে

    | ২৫ মার্চ ২০২১ | ৯:৪৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 145 বার

    জাপান চাইছে চীন যেন শিনজিয়াংয়ে দায়িত্বশীল আচরণ করে

    জাপান সরকার চীনের শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে দেশটির মানবাধিকার রেকর্ড নিয়ে চীনের সাথে যোগাযোগ অব্যাহত রাখার পরিকল্পনা করছে। টোকিও একই সাথে পরিস্থিতি উন্নত করে নিতে দায়িত্বশীল আচরণ প্রদর্শনের অনুরোধ চীনের প্রতি করতে পারে।

    জাপান হচ্ছে জি-৭ জোটের একমাত্র সদস্য দেশ, শিনজিয়াংয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে চীনের বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেনি।

    যুক্তরাষ্ট্র, ব্রিটেন, কানাডা ও ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকার লঙ্ঘনে জড়িত থাকায় অভিযুক্ত চীনা কর্মকর্তাদের বিরুদ্ধে সোমবার সমন্বিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। শাস্তির তালিকায় সম্পদ জব্দ করা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে।

    জাপান সরকার বলছে জাপান এবং চীন ভৌগলিক ও অর্থনৈতিক– উভয় দিক থেকে ঘনিষ্ঠ। সরকার বলছে মানবাধিকার প্রশ্নের জবাবে নিষেধাজ্ঞা আরোপ করার জন্য প্রয়োজনীয় আইনগত ভিত্তি জাপানের নেই।

    পররাষ্ট্রমন্ত্রী মোতেগি তোশিমিৎসু বলেছেন আন্তর্জাতিক সমাজের জন্য ঘনিষ্ঠভাবে সহযোগিতা করা এবং বিষয়টি নিয়ে চীনের উপর কঠোর চাপ প্রয়োগ করা গুরুত্বপূর্ণ।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক