• শিরোনাম

    চিপ শিল্প চাঙ্গা করার চেষ্টায় জাপান সরকার

    | ২৬ মার্চ ২০২১ | ১০:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 215 বার

    চিপ শিল্প চাঙ্গা করার চেষ্টায় জাপান সরকার

    জাপান সরকারের কর্মকর্তারা খুবই চিন্তিত যে দেশের সেমিকন্ডাকটর শিল্প বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় পিছিয়ে পড়ছে। বিশেষজ্ঞদের এক প্যানেলের মাধ্যমে এই সমস্যা সামাল দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে শিল্প মন্ত্রণালয়।

    চিপ নির্মাতাদের ভর্তুকি দেয়ার ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের পিছনে রয়েছে জাপান বলে সদস্যরা তাদের দৃষ্টিভঙ্গি ব্যক্ত করেন। সরবরাহ ব্যবস্থা উন্নত করে তুলতে নীতিমালার প্রয়োজনের বিষয়টিও তারা উল্লেখ করেন।

    স্মার্ট ফোনের জন্য চিপ সহ বিভিন্ন অত্যাধুনিক যন্ত্র নির্মাণ করতে পারবে এমন কারখানা গড়ে তুলতে এবং বিদেশি প্রতিযোগীদের সাথে যৌথ গবেষণা চালাতে জাপানি প্রস্তুতকারীদের সাহায্য করার বিষয়ে সম্মত হন সদস্যরা।

    জাপানি চিপ নির্মাতাদের সুবিধাগুলো কাজে লাগানোর লক্ষ্যে মোটর গাড়ির জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাকটরের ক্ষেত্রে বিনিয়োগ বৃদ্ধি বিষয়টি নিয়ে তারা গবেষণা করবেন। বিশ্ব জুড়ে কম্পিউটার চিপ সরবরাহে ঘাটতি দেখা দেয়ায় গাড়ি নির্মাতারা তাদের উৎপাদন হ্রাস করতে বাধ্য হয়। গত সপ্তাহে টোকিও’র উত্তরে রেনেসাস ইলেকট্রনিক্স নামের প্রধান এক চিপ নির্মাতার কারখানায় আগুন লেগে যাওয়ায় গাড়ি নির্মাতারা আরো বেশি বাধার সম্মুখীন হতে পারে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক