• শিরোনাম

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে জাপান ও যুক্তরাজ্যের সহযোগিতা

    | ২৭ মার্চ ২০২১ | ১২:৫৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 179 বার

    উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র নিয়ে জাপান ও যুক্তরাজ্যের সহযোগিতা

    জাপান এবং বৃটেনের প্রতিরক্ষা প্রধানদ্বয় নিশ্চিত করেছেন যে, দেশ দু’টি উত্তর কোরিয়ার সব ধরনের পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিত্যাগের ব্যাপারে একসাথে কাজ করবে।

    জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও বৃটেনের প্রতিরক্ষা মন্ত্রী বেন উওলেস’এর সাথে বৃহস্পতিবার টেলিফোনে আলাপ করেন। উত্তর কোরিয়া একইদিন সকালের দিকে জাপান সাগরের মধ্যে দু’টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

    কিশি এবং উওলেস মতৈক্যে পৌঁছান যে, এই নিক্ষেপ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের লঙ্ঘন। তারা নিশ্চিত করেন, জাপান ও যুক্তরাজ্য সব ধরনের উত্তর কোরীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একটি সম্পূর্ণ, যাচাইযোগ্য এবং অপরিবর্তীয় উপায়ে নির্মূলের ব্যাপারে ঘনিষ্ঠভাবে কাজ করবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক