| ০২ এপ্রিল ২০২১ | ১:০৬ অপরাহ্ণ | পড়া হয়েছে 200 বার
জাপানের আবহাওয়া এজেন্সি ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছে ভূমিকম্প পরবর্তী যে কম্পনগুলো দেখা যায় সেগুলোকে পরবর্তী কম্পন হিসাবে অভিহিত না করার সিদ্ধান্ত নিয়েছে। লোকজন যাতে তাদের সতর্ক অবস্থা শিথিল না করে নেয় সেই উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নিল এজেন্সি।
জাপানের উত্তরপূর্বাঞ্চলে সমুদ্রের অদূরে ৬০০ কিলোমিটার দীর্ঘ এবং ৩৫০ কিলোমিটার প্রশস্ত এক এলাকাকে এজেন্সি ভূকম্পন পরবর্তী কম্পন এলাকা হিসাবে চিহ্নিত করেছে। দশ বছর আগে শক্তিশালী এক ভূমিকম্প সেখানে আঘাত হানার পর এলাকার ভূকম্পন কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছিল।
তবে গত কয়েক বছর ধরে ভূকম্পন পরবর্তী কম্পন হ্রাস পেতে দেখা যায়। মার্চ মাসে শেষ হওয়া গত এক বছরে সেখানকার মাসিক গড় ভূমিকম্প ঘটার হার দশ বছর আগের পর্যায়ে প্রায় চলে যায়।
এদিকে, সরকারের ভূমিকম্প গবেষণা কমিটি আগামী ৩০ বছরের মধ্যে সমুদ্রের অদূরে দেশের উত্তরপূর্বাঞ্চল থেকে পূর্বাঞ্চল পর্যন্ত বিস্তৃত জাপান পরিখায় ৭ থেকে ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানার সম্ভাবনা ৯০ শতাংশের বেশি বলে জানিয়েছে।
আবহাওয়া এজেন্সি বলছে যে উত্তরপূর্ব জাপানে সমুদ্রে অদূরের এলাকায় কম্পন দেখা দিলে তারা সেটাকে ভূকম্পন পরবর্তী কম্পন বলে আর বর্ণনা করবে না। এই ধরনের বর্ণনা শুনলে বিরাট আকারের আর একটি ভূমিকম্প সেখানে আসন্ন নয় বলে লোকজনের মনে ভুল প্রভাব পড়ে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||