| ০৪ এপ্রিল ২০২১ | ৯:৫১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 194 বার
জাপানি গবেষকরা, টোকিওর পূর্বে অবস্থিত বোওসোও উপদ্বীপের উপকূলের অদূরে গভীর সমুদ্রের তলদেশে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যের সন্ধান পেয়েছেন।
জাপান সামুদ্রিক বিজ্ঞান ও প্রযুক্তি বা জামসটেকের গবেষকরা, ২০১৯ সালে সামুদ্রিক দূষণের উপর এক গবেষণা পরিচালনা করেন।
গবেষকরা, সমুদ্র উপকূল থেকে দূরত্ব ও গভীরতা ভেদে পাঁচটি স্থানে সমুদ্রের তলদেশের বর্জ্য পরীক্ষা করেন।
এতে, বোওসোও উপদ্বীপের উপকূল থেকে প্রায় ৫২০ কিলোমিটার দূরে এবং প্রায় ৫ হাজার ৭শ মিটার গভীরে সমুদ্রের তলদেশে একটি হামবার্গারের মোড়কের সন্ধান পাওয়া যায়। আবার একই এলাকায়, টুথ পেস্টের একটি টিউবও পাওয়া যায়।
উপদ্বীপটির উপকূল থেকে প্রায় ৪শ ৮০ কিলোমিটার দূরে গভীর সমুদ্রের তলদেশে, একবার ব্যবহারের প্লাস্টিকের ব্যাগসহ বিপুল পরিমাণ প্লাস্টিক সামগ্রীর সন্ধান পাওয়া যায়। তাঁদের হিসেবে, প্রতি বর্গ কিলোমিটারে আনুমানিক প্রায় ৭ হাজার প্লাস্টিক সামগ্রীর উপস্থিতি রয়েছে।
তাঁরা, টোকিওর দক্ষিণে অবস্থিত সাগামি উপসাগর থেকে ২০ কিলোমিটার দূরে প্রায় ১ হাজার ৪শ মিটার গভীরতার একটি অপেক্ষাকৃত অগভীর স্থানও পরীক্ষা করেন। এতে, গভীর সমুদ্রের তুলনায় বেশ কম অর্থাৎ প্রতি বর্গ কিলোমিটারে ১ হাজার ৯৫০টি প্লাস্টিক সামগ্রীর সন্ধান পান।
বিজ্ঞানী নাকাজিমা রিয়োতা, এর আগে পরিচালিত গবেষণায় গভীর সমুদ্রে অপেক্ষাকৃত কম প্লাস্টিক বর্জ্য পাওয়া যেতে পারে বলে আভাষ পাওয়া গিয়েছিল। তবে তাঁর গবেষনা দলটি, উপকূল থেকে ৫শ কিলোমিটার দূরে গভীর সমুদ্রের তলদেশে বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্যের হটস্পটের সন্ধান পেয়েছে বলে জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||