| ০৫ এপ্রিল ২০২১ | ৯:২৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 200 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে আগামী সপ্তাহে তার পরিকল্পিত যুক্তরাষ্ট্র সফর নিয়ে মন্তব্য করেছেন। সুগা বলেন, তিনি এটি নিশ্চিত করতে চান যে প্রেসিডেন্ট জো বাইডেন উত্তর কোরিয়ায় অপহৃত জাপানি নাগরিকদের সমস্যা সমাধানে একত্রে কাজ করতে প্রস্তুত রয়েছেন।
প্রধানমন্ত্রী একটি টেলিভিশন অনুষ্ঠানে বলেন, উত্তর কোরীয় নেতা কিম জং উন যুক্তরাষ্ট্রকে সর্বোচ্চ গুরুত্ব দেন বিধায় অপহরণ সমস্যাটির সমাধানে প্রথম পদক্ষেপ হচ্ছে জাপান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি জোট।
এছাড়া, চলতি মাসের পরের ভাগে বাইডেন আয়োজিত জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্ব নেতাদের এক শীর্ষ সম্মেলনেও সুগার অংশগ্রহণের সূচি নির্ধারিত রয়েছে। প্রধানমন্ত্রী প্রত্যাশা ব্যক্ত করে বলেন, জাপান এবং যুক্তরাষ্ট্র যৌথভাবে ঐ আলোচনার নেতৃত্ব দিতে পারে।
সুগা এবং বাইডেনের শীর্ষ বৈঠকটি আগামী ১৬ই এপ্রিল ওয়াশিংটনে অনুষ্টিত হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||