| ০৮ এপ্রিল ২০২১ | ৮:৪৯ অপরাহ্ণ | পড়া হয়েছে 404 বার
জাপানে আশ্রয়ের প্রত্যাশা করছেন এমন লোকজনকে সমর্থন করে থাকা আন্দোলনকারীরা বলেছেন যে দেশের অভিবাসন আইন সংশোধনের জন্য সরকারি এক পরিকল্পনা বাস্তবায়ন করা হলে তা মানবাধিকার লঙ্ঘন করবে কেননা এটি কর্তৃপক্ষকে বলপূর্বক প্রত্যাবাসনের ক্ষমতা প্রদান করে।
পরিকল্পিত এই সংশোধন নিয়ে বুধবার এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী এবং আইনজীবীরা প্রশ্ন তুলেছেন।
ক্রমবর্ধমান সংখ্যক বিদেশি নাগরিকদের জাপানে অতিরিক্ত সময় থেকে যাওয়ার জন্য বা অন্যান্য কারণে অভিবাসন কেন্দ্রগুলোতে আটক রাখা হচ্ছে। এদের মধ্যে কেউ কেউ নিজ দেশে ফিরে যেতে চাইছেন না যার ফলে ঐ কেন্দ্রে তাদের থাকার সময় দীর্ঘায়িত হচ্ছে। এই সব সমস্যা সামাল দিতেই ঐ পরিকল্পনা প্রণয়ন করা হয়।
এই সংশোধনের আওতায় আটক করা ব্যক্তিদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা না থাকলে বা কয়েকটি শর্তাবলী তারা পূরণ করতে পারলে, তাদেরকে পরিবারবর্গ বা সাহায্যকারীদের সাথে থাকার অনুমতি দেয়া হবে।
এই সংশোধনের ফলে তিন বার শরণার্থী মর্যাদার জন্য যারা আবেদন জানিয়েছেন তাদেরকে জাপানি কর্তৃপক্ষ বলপূর্বক দেশে ফেরত পাঠাতে পারবে।
আন্দোলনকারী এবং আইনজীবীরা উল্লেখ করেন যে নিজ দেশে বেসামরিক যুদ্ধ বা নির্যাতনের হাত থেকে পালিয়ে যারা জাপানে আসছেন তাদেরকে দেশে পাঠিয়ে দেয়া হলে হত্যার ঝুঁকির মুখে তারা পড়তে পারেন, যা হবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন।
মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দেশগুলোর তুলনায় জাপানের শরণার্থী গ্রহণের হার কম এবং তা শূন্য দশমিক চার শতাংশ উল্লেখ করে আইনি এই পরিবর্তনের তীব্র বিরোধিতা করছেন তারা বলে আন্দোলনকারী এবং আইনজীবীরা আরো জানান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||