| ১২ এপ্রিল ২০২১ | ৭:৪৩ অপরাহ্ণ | পড়া হয়েছে 151 বার
জাপানে আজ সোমবার ৬৫ বছর বা তদুর্ধ্ব বয়সীদের জন্য করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
চিকিৎসা কর্মীরা গত ফেব্রুয়ারি থেকেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এবং তাদের জার্মানির অংশীদার বিয়োনটেকের উদ্ভাবিত টিকা গ্রহণ করে আসছেন।
প্রায় ৩ কোটি ৬০ লক্ষ বয়োজ্যেষ্ঠ অধিবাসীর এই টিকা গ্রহণের যোগ্যতা রয়েছে। এই সংখ্যা জাপানের মোট জনগোষ্ঠীর প্রায় ৩০ শতাংশের প্রতিনিধিত্ব করে।
রবিবার পর্যন্ত টোকিও, কানাগাওয়া এবং ওসাকা জেলার প্রতিটিতে ৩ হাজার ৯শ ডোজ টিকা এসে পৌঁছেছে। অন্যান্য প্রতিটি জেলা ১ হাজার ৯শ ৫০টি করে টিকা পেয়েছে।
এবার টিকার সরবরাহ সীমিত হওয়ায়, কিছু কিছু পৌরসভা শুরুতে পরিচর্যা স্থাপনাগুলোতে প্রবীণদের টিকা দেয়া শুরুর সিদ্ধান্ত গ্রহণ করেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় পৌরসভাগুলোতে সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। মন্ত্রণালয়ের ভাষ্যানুযায়ী, প্রত্যেক যোগ্য প্রবীণ অধিবাসীকে দু’টি করে টিকা গ্রহণের সুযোগ দিতে জুন মাসের শেষ নাগাদ তারা সম্ভবত পর্যাপ্ত সংখ্যক ডোজ সরবরাহ করতে সক্ষম হবে।
নিজেদের পৌরসভা দপ্তরগুলো থেকে কুপন পাওয়ার পরে টিকা প্রত্যাশীদের টেলিফোন বা অনলাইনে রিজার্ভেশন বা টিকাগ্রহণের অগ্রিম সূচি নির্ধারণ করতে হবে।
লোকজন স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রবেশ করে তাদের টিকা গ্রহণের নির্দিষ্ট স্থানসমূহ খুঁজে নিতে পারবেন।
ওয়েবসাইটটির ইউআরএল হচ্ছে- https://v-sys.mhlw.go.jp
এদিকে, করোনাভাইরাসের বিস্তার নিয়ন্ত্রণে সোমবার থেকে টোকিও, কিয়োতো এবং ওকিনাওয়ায় কঠোরতর পদক্ষেপ নেয়া শুরু হয়েছে।
অন্য তিনটি জেলাও গত সপ্তাহে অনুরূপ পদক্ষেপ চালু করেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||