| ১৩ এপ্রিল ২০২১ | ৭:০৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 184 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে বলেছেন, ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে পরিশোধিত পানি নিষ্কাশনের উপায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের বিষয়টি বিলম্বিত করা উচিত হবে না।
সুগা আজ সোমবার সংসদের নিম্নকক্ষের একটি কমিটিকে বলেন যে, সরকার আগামী দিনগুলোতে এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্য নির্ধারণ করেছে।
উল্লেখ্য, ক্ষতিগ্রস্ত পরমাণু বিদ্যুৎ কেন্দ্রটিতে তৈরি হওয়া বর্জ্যপানি কেন্দ্রের চত্বরে থাকা ট্যাংকসমূহে জমা করে রাখা হচ্ছে, যেগুলো আগামী বছর পূর্ণ হয়ে যাবে।
অধিকাংশ তেজস্ক্রিয় উপাদান সরিয়ে নেয়ার জন্য এই বর্জ্যপানিকে অগ্রসর তরল প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা বা এএলপিএস দিয়ে পরিশোধন করা হলেও এতে তেজস্ক্রিয় ট্রিটিয়ামের উপস্থিতি রয়ে গেছে।
তিনি বলেন, ২০১১ সালের মহাভূমিকম্প এবং সুনামির কারণে ঘটা ঐ পরমাণু দুর্ঘটনা থেকে পুনরুদ্ধারের জন্য পরিশোধিত এই পানি নিষ্কাশন করা অপরিহার্য।
জাতীয় বিধির অনেক নিচের পর্যায়ে পাতলা করে নিয়ে সমুদ্রে ঐ পরিশোধিত পানি ছাড়ার ব্যাপারে দ্রুত হলে মঙ্গলবার সরকার এই বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরিকল্পনা করছে।
সুগা অবশ্য এটি স্বীকার করে নিয়েছেন যে, সুনামের ক্ষতি হবার উদ্বেগ থেকে মৎস্যজীবী এবং অন্যান্যরা সমুদ্রে এই পানি নিষ্কাশনের ধারণার বিরোধী।
সরকারের আন্তরিকভাবে তাদের মুখোমুখি হওয়ার পাশাপাশি সম্ভাব্য সকল পদক্ষেপ নেয়ার প্রয়োজন রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সমুদ্রে এই পানি ছাড়া নিয়ে নিজেদের সিদ্ধান্তের পক্ষে দেশে এবং বিদেশে সরকার বিজ্ঞান ভিত্তিক ব্যাখ্যা তুলে ধরবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||