| ১৪ এপ্রিল ২০২১ | ৮:৪৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 160 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, প্রবীণদের টিকাদান কর্মসূচির প্রথম দিনে কমপক্ষে ১ হাজার ১০০ জন বয়োজেষ্ঠ্য ব্যক্তিকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে।
৬৫ বা তদূর্ধ্ব বয়সের প্রায় ৩ কোটি ৬০ লক্ষ ব্যক্তিকে টিকা দেয়ার প্রচেষ্টা গতকাল সোমবার থেকে শুরু হয়েছে।
ফেব্রুয়ারি থেকে প্রায় ১১ লক্ষ ২০ হাজার চিকিৎসা কর্মীকে ন্যূনতম এক ডোজ টিকা দেয়ার পরে প্রবীণদের টিকাদান কর্মসূচি শুরু হয়। চিকিৎসা কর্মীদের মধ্যে প্রায় ৫ লক্ষ ৬০ হাজার জন ইতোমধ্যে তাদের দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন।
প্রবীণদের জন্য সহজলভ্য টিকার ডোজের সংখ্যা প্রাথমিকভাবে সীমিত ছিল। রবিবারের মধ্যে সারা দেশের পৌরসভাগুলোয় প্রায় ৫০ হাজার ডোজ টিকা সরবরাহ করা হয়।
মন্ত্রণালয় জানায়, প্রথম ডোজ টিকা নেয়া প্রবীণদের সংখ্যা সোমবার সন্ধ্যা ৭টা পর্যন্ত দাঁড়ায় মোট ১ হাজার ১৩৯’এ।
মন্ত্রণালয় সরবরাহ বাড়ানোর পরিকল্পনা করছে। তারা আশা করছে, জুন মাসের শেষ নাগাদ সব প্রবীণ ব্যক্তিদের দ্বিতীয় ডোজ টিকা দেয়ার মত পর্যাপ্ত টিকা পৌরসভাগুলোতে পৌঁছে দেয়া হবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||