| ১৬ এপ্রিল ২০২১ | ১১:২৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 217 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে এক শীর্ষ সম্মেলনে মিলিত হবেন।
গত বছর সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর থেকে এটি হবে সুগার প্রথম যুক্তরাষ্ট্র সফর। বাইডেন জানুয়ারি মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে সুগা হবেন প্রথম এক বিদেশি নেতা যার সাথে তিনি সামনাসামনি সাক্ষাৎ করবেন।
শুক্রবার হোয়াইট হাউসে নির্ধারিত শীর্ষ সম্মেলনের পর পারস্পরিক আস্থা আরো গভীর হয়ে উঠবে বলে সুগা আশা করছেন। জাপানের কূটনীতি এবং জাতীয় নিরাপত্তার ভিত যে জাপান-যুক্তরাষ্ট্র জোট, সে বিষয়টি পুনর্নিশ্চিত করতে চান সুগা।
অবাধ ও মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নে দুই দেশ কিভাবে একত্রে কাজ করতে পারে সে বিষয়েও তিনি বাইডেনের সাথে আলোচনার পরিকল্পনা করছেন।
চীনের ক্রমবর্ধমান কর্তৃত্ব নিয়ে দুই নেতা খোলাখুলি ভাবে মতবিনিময় করবেন এবং জাতীয় নিরাপত্তার মত ক্ষেত্রগুলোতে কিভাবে চীনের সাথে মোকাবিলা করা যায় তা নিয়ে তারা নিশ্চিত করবেন বলে আশা করা হচ্ছে।
শীর্ষ সম্মেলন পরবর্তী এক যৌথ বিবৃতি প্রকাশের জন্য চেষ্টা করা হচ্ছে যেখানে তাইওয়ান সহ চীনের শিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলে তথাকথিত মানবাধিকার লঙ্ঘন বিষয়টির উল্লেখ করা হতে পারে।
সফলভাবে টোকিও অলিম্পিক এবং প্যারালিম্পিক যাতে অনুষ্ঠিত হয় সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সহযোগিতার প্রত্যাশা করবেন সুগা বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য অলিম্পিক গেমস অনুষ্ঠিত হতে ১০০ দিনেরও কম সময় বাকী আছে।
জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে করোনাভাইরাসের কারণে সুগার সাথে যে দলটি পাঠানো হবে তাতে লোকের সংখ্যা যতটা সম্ভব কম রাখা হবে। প্রধানমন্ত্রীর সাথে শুধুমাত্র ৮০ জনকে পাঠানো হবে যা হল স্বাভাবিকের তুলনায় বিশ থেকে ত্রিশ শতাংশ কম। প্রধানমন্ত্রীকে সঙ্গ না দিয়ে জাপানে থেকে যাওয়া লোকজনের মধ্যে সুগার স্ত্রী অন্তর্ভুক্ত।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||