| ১৭ এপ্রিল ২০২১ | ৯:৫০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 175 বার
জাপানের সংশ্লিষ্ট মন্তণালয়গুলোর মন্ত্রীরা শুক্রবার কিভাবে ক্ষতিগ্রস্ত ফুকুশিমা দাইইচি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের পরিষেবা কোম্পানি নিরাপদ এবং স্বচ্ছভাবে সেখানে তৈরি হওয়া পরিশোধিত পানি সমুদ্রে নিষ্কাশন করবে সেই পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।
তারা ফুকুশিমা’র গভর্নর এবং কেন্দ্রের পরিষেবা কোম্পানির কাছ থেকে বিভিন্ন বিষয়ে শোনেন।
এই পরিকল্পনা সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের পর থেকে এবারই প্রথম সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের সাথে বৈঠক করলেন। তারা বলেন, তারা স্থানীয় শিল্প বিশেষ করে মৎস্য শিল্পের যেকোন সুনামগত ক্ষতি রোধ করতে চান।
তারা নিশ্চিত করেন যে, তারা বিষয়টি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করবেন এবং দ্রুত সম্ভাব্য চ্যালেঞ্জসমূহ সমাধান করার চেষ্টা করবেন।
মন্ত্রীরা বলেন, তারা পরিশোধিত পানি ছেড়ে দেয়ার সবচেয়ে সেরা পদ্ধতি খুঁজে দেখার পাশাপাশি নিরাপত্তা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিচ্ছেন।
তারা একটি কর্ম পর্যায়ের গ্রুপ গঠন করেছেন, যেটি শিল্প এবং পৌরসভার প্রতিনিধিদের কথা শুনবে এবং চলতি বছরের শেষ নাগাদ একটি কর্ম-পরিকল্পনা প্রণয়ন করবে।
এই পরিকল্পনার মধ্যে প্রাথমিক পানি নিষ্কাশনের বিষয়টিকে দু’বছরে কার্যকর করা এবং এর পরেও তা নিয়ে কাজ করার বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
বর্জ্যপানি থেকে অধিকাংশ তেজস্ক্রিয় পদার্থ দূর করার জন্য তা পরিশোধন করা হচ্ছে, তবে এখনও এর মধ্যে তেজস্ক্রিয় ট্রিটিয়াম রয়ে গেছে।
এই পানি সমুদ্রে ছাড়ার আগে, তা পাতলা করা হবে যাতে করে জাতীয় আদর্শমানের চেয়েও নিচে নেমে যায় ট্রিটিয়ামের ঘনত্বের পরিমাণ।
সুপেয় পানির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারণ করা মাত্রার প্রায় এক-সপ্তমাংশ হবে এই ঘনত্ব।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||