| ২০ এপ্রিল ২০২১ | ৫:২৭ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 234 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে আভাস দিয়েছেন যে আগামী সেপ্টেম্বরের মধ্যেই মার্কিন ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ফাইজারের কাছ থেকে জাপানের পর্যাপ্ত সংখ্যক করোনাভাইরাসের টিকা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সুগা গত সপ্তাহে তার ওয়াশিংটন সফরের সময় ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বৌরলা’র কাছে অতিরিক্ত টিকা সরবরাহের অনুরোধ জানিয়েছেন। তারা দু’জন টেলিফোনে কথা বলেন।
সুগা সোমবার সাংবাদিকদের বলেন, তিনি আগামী সেপ্টেম্বরের মধ্যে জাপানে যোগ্য ব্যক্তিদের টিকা প্রদানের জন্য পর্যাপ্ত টিকা সরবরাহের অনুরোধ জানিয়েছেন।
তিনি বলেন, বৌরলা ইঙ্গিত দিয়েছেন যে তার কোম্পানি দ্রুত এই অনুরোধ নিয়ে আলোচনা করবে।
এসময় সুগার কাছে সাংবাদিকরা বর্তমানে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার অব্যাহত থাকা ওসাকা জেলায় আরেকটি জরুরি অবস্থা ঘোষণার সম্ভাবনা নিয়েও জানতে চান।
প্রধানমন্ত্রী এর জবাবে বলেন, পরিস্থিতি একটি তীব্র সংকটের বোধ নিয়ে সামাল দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, কর্মকর্তারা একত্রে কাজ করা অব্যাহত রেখে বৈশ্বিক এই মহামারী মোকাবেলা করবেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||