| ২১ এপ্রিল ২০২১ | ১০:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 268 বার
জাপানের মহাকাশ এজেন্সি এবং প্রতিরক্ষা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো’সহ দেশের শতাধিক লক্ষ্যস্থলে হামলা চালাতে হ্যাকারদের নির্দেশ দেয়ার জন্য চীনের সামরিক বাহিনীকে সন্দেহ করা হচ্ছে। পুলিশ আজ মঙ্গলবার কিছু সাইবার হামলার সাথে সম্পর্কিত ডিজিটাল রেকর্ড জালিয়াতির সন্দেহে চীনা কমিউনিস্ট পার্টির এক সদস্য সংক্রান্ত দলিলাদি কৌঁসুলিদের কাছে পাঠিয়েছে।
টোকিও মেট্রোপলিটন পুলিশ বিভাগ বলছে, জাপান মহাকাশ এজেন্সি বা জাক্সা ২০১৬ সালে এক সাইবার হামলার শিকার হয়। পুলিশ এক চীনা পুরুষকে সনাক্ত করেছে, যিনি জাপানে ঐ হামলায় ব্যবহৃত হয়েছিল বলে অভিযোগ উঠা একাধিক সার্ভার ভাড়া নিয়েছিলেন।
বর্তমানে আর জাপানে অবস্থান না করা ঐ ব্যক্তিকে বয়স ৩০’এর কোঠায় থাকা একজন কম্পিউটার প্রকৌশলী বলে বলা হচ্ছে। তার বিরুদ্ধে বিভিন্ন নামে পাঁচবার সার্ভার ভাড়া করার অভিযোগ উঠেছে।
তদন্ত সূত্রসমূহ জানাচ্ছে, ঐ সার্ভারের আইডি এবং অন্যান্য পরিচয় সংক্রান্ত তথ্যাদি এরপরে “টিক” নামে পরিচিত একটি চীনা হ্যাকার গ্রুপের কাছে হস্তান্তর করা হয়।
টোকিও’র পুলিশ সন্দেহ করছে, চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ টিক’কে জাপানে সাইবার হামলা চালানোর জন্য নির্দেশনা দিয়েছিল। সংশ্লিষ্ট সূত্রসমূহ বলছে, মিৎসুবিশি ইলেকট্রিক এবং কেইও বিশ্ববিদ্যালয়’সহ প্রায় ২শ’টি কোম্পানি ও অগ্রসর গবেষণা ইন্সটিটিউটকে হামলার লক্ষ্যস্থল হিসেবে ধরে নেয়া হয়েছিল।
জাক্সার একজন মুখপাত্র এনএইচকে’কে বলেন, মহাকাশ এজেন্সিটি তাদের সার্ভারে অননুমোদিত প্রবেশের মুখোমুখি হলেও কোন উপাত্ত চুরি বা অন্যান্য ক্ষতির সম্মুখীন হয়নি।
এদিকে, আরেকজন চীনা পুরুষও জাল পরিচয় ব্যবহার করে জাপানে কয়েকটি সার্ভার ভাড়া নিয়েছেন বলে জানা গেছে। এই কাজ চীনের পিএলএ’র অভ্যন্তরে সাইবার হামলার দায়িত্বে থাকা একটি ব্যুরো-৬১৪১৯ ইউনিটের একজন সদস্যের নির্দেশনা অনুযায়ী করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||