| ২২ এপ্রিল ২০২১ | ১০:২২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 197 বার
জাপানের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদে প্রধানত করোনাভাইরাস মহামারির কারণে ভারত ও ফিলিপাইনে তার পরিকল্পিত সফর সম্ভবত বাতিল করবেন।
এপ্রিল মাসের শেষ দিক থেকে মে মাসের শুরু পর্যন্ত চলা জাপানের ছুটির সময়ে দুই দেশে সুগা’র সফরের ব্যবস্থা করা হচ্ছিল। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র সফরের পর প্রধানমন্ত্রীর এই সফরে যাওয়ার কথা ছিল। সুগা এবং প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে একটি শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
ভারতে করোনাভাইরাস সংক্রমণ দ্রুত বিস্তৃত হতে থাকায় সুগা দৃশ্যত সফর বাতিলের সিদ্ধান্ত নেন। জাপানে টোকিও, ওসাকা, হিওগো ও অন্যান্য অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। ভাইরাস মোকাবিলার জন্য জাপান সরকার জরুরি অবস্থা ঘোষণা করতে পারে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||