| ২৩ এপ্রিল ২০২১ | ১১:৩৬ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 237 বার
কোভিড-১৯ সংক্রমণ বেড়ে চলার মুখে জাপান সরকার টোকিও, ওসাকা এবং অন্য দুটি জনবহুল জেলায় জরুরি অবস্থা ঘোষণা নিয়ে আলোচনার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে খবর পাওয়া গেছে।
প্রধান ক্ষমতাসীন লিবারেল ডেমোক্রেটিক পার্টির জ্যেষ্ঠ কর্মকর্তারা বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন যে সরকারের পরিকল্পনা সম্পর্কে তাদেরকে জানানো হয়েছে। অন্য দুই জেলা হিওগো ও কিওতো উভয়ই হচ্ছে ওসাকার প্রতিবেশী।
কর্মকর্তারা আরও উল্লেখ করেন যে সরকার এছাড়া পশ্চিম জাপানের এহিমে জেলাকে জরুরি অবস্থা ঘোষণা না করে করোনাভাইরাস প্রতিহত করায় আরও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য চিহ্নিত একটি এলাকা হিসেবে নির্ধারণ করেছে। জেলার কিছু কিছু এলাকায় সংক্রমণের সংখ্যা বৃদ্ধি অব্যাহত থেকে সারা জেলা জুড়ে সংক্রমণ ছড়িয়ে দেয়ার কারণ সেটা হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করে জেলার কর্মকর্তারা বুধবার রাতে এরকম মনোনয়নের সুপারিশ সরকারের কাছে করেছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||