| ২৪ এপ্রিল ২০২১ | ১১:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 151 বার
জাপান সরকারের করোনাভাইরাস সংক্রান্ত এক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান বলেছেন যে, সুনির্দিষ্ট কিছু শর্ত পূরণ না হলে তৃতীয় জরুরি অবস্থার মেয়াদ সম্প্রসারণ করা হতে পারে।
শুক্রবার সকালে প্যানেল টোকিও এবং তিনটি পশ্চিমের জেলা ওসাকা, হিয়োগো ও কিয়োতো’তে রবিবার থেকে ১১ মে পর্যন্ত জরুরি অবস্থা জারির সরকারি এক পরিকল্পনা অনুমোদন করে। আসন্ন ছুটির দিনগুলোর জন্য যথাসময়ে এটি কার্যকর করা হবে।
বৈঠকের পরে প্যানেল প্রধান ওমি শিগেরু সাংবাদিকদের বলেন, বিশেষ করে এই ভাইরাসের রূপান্তরিত স্ট্রেইনের বিস্তার সামাল দিতে কঠোর পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা নিয়ে একজনও দ্বিমত পোষণ করেননি।
তবে তিনি এও বলেন, জরুরি অবস্থা স্বয়ংক্রিয়ভাবে ১১ মে তুলে নেয়া হবে না।
তিনি বলেন, প্যানেল এই চুক্তিতে অনড় রয়েছে যে জরুরি অবস্থা তুলে নেয়ার জন্য ন্যূনতম একটি শর্ত অপরিহার্য থাকবে। শর্তটি হচ্ছে সংক্রমণ পরিস্থিতি কমপক্ষে তৃতীয় পর্যায়ে উন্নীত হতে হবে– অর্থাৎ সরকারের ৪ পর্যায়ের স্কেলের দ্বিতীয় সর্বোচ্চ পর্যায়ে আসতে হবে। তিনি এও বলেন, অন্যথায় জরুরি অবস্থা বর্তমানের সময়সীমার পরেও সম্প্রসারণ করা হতে পারে।
ওমি বলেন, সবধরনের বিধিনিষেধ একবারে তুলে নেয়া উচিত হবে না, কারণ তাহলে তা লোকজনের চলাচলকে বাড়িয়ে দেবে। তিনি এও বলেন, পূর্ণাঙ্গ সংক্রমণ রোধী পদক্ষেপ গ্রহণ করা না হলে জরুরি অবস্থা তুলে নেয়া হবে না।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||