| ২৪ এপ্রিল ২০২১ | ১২:০১ অপরাহ্ণ | পড়া হয়েছে 194 বার
জাপান সরকার কোভিড-১৯’এর সংক্রমণ বেড়ে চলার মাঝে শুক্রবার টোকিও, ওসাকা, হিওগো এবং কিওতো জেলায় জরুরি অবস্থার ঘোষণা দিয়েছে। জরুরি অবস্থা রবিবার থেকে কার্যকর হবে এবং মে মাসের ১১ তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।
সরকার এই এলাকাসমূহের অ্যালকোহল খেতে পারা এবং কারাওকে’তে গাইতে পারা বার এবং রেস্তোরাঁসমূহ বন্ধ রাখার পরিকল্পনা করছে। সাবওয়ে এবং বাস সেবা বন্ধ থাকবে বা সংখ্যা কমানো হবে।
সরকার পশ্চিম জাপানের এহিমে জেলাকে জরুরি অবস্থা জারি না থাকলেও কঠোর করোনাভাইরাস রোধী পদক্ষেপ গ্রহণ করতে পারা এলাকা হিসেবে চিহ্নিত করার সিদ্ধান্তও নেয়। কঠোর পদক্ষেপসমূহ ইতোমধ্যেই সাইতামা, চিবা, কানাগাওয়া, আইচি, ওকিনাওয়া এবং মিইয়াগি জেলা’সহ ১০টি জেলায় বলবৎ রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||