• শিরোনাম

    শিশুদের মিউকোপলিস্যাকারিডোসিস রোগের নতুন চিকিৎসা

    | ২৬ এপ্রিল ২০২১ | ১১:২০ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 235 বার

    শিশুদের মিউকোপলিস্যাকারিডোসিস রোগের নতুন চিকিৎসা

    আগামীকাল সোমবার জাপানে উদ্বোধনের পর, মিউকোপলিস্যাকারিডোসিস-টু বা হান্টার সিনড্রোম নামেও পরিচিত রোগে আক্রান্ত শিশুদের জন্য বিশ্বে এই প্রথমবারের মত চিকিৎসা পাওয়া যাবে।

    শিশুরা এনজাইমের ঘাটতির কারণে এমপিএস-টুতে আক্রান্ত হয় এবং এটি তাদের শারীরিক ও মানসিক বর্ধনকে প্রভাবিত করে। জাপানে, এই রোগে আক্রান্তের সংখ্যা দেড়শ বা আরও বেশী রয়েছে বলে অনুমান করা হচ্ছে।

    রোগীদের এই এনজাইম দেয়া হলে তা রোগটির অবনতি হওয়ার গতি হ্রাস করতে সহায়ক হয়। তবে এতদিন, মস্তিষ্কের ভেতরে এটিকে পরিচালনা এবং মস্তিষ্কের উন্নয়নের বিলম্বকে দমন করা সম্ভব ছিল না।

    জাপানের জাতীয় শিশু স্বাস্থ্য ও উন্নয়ন কেন্দ্রের গবেষক ডঃ ওকুইয়ামা তোরাইউকি ও তাঁর দল, এই রোগের অবনতি হয়ে চলার গতি হ্রাস করার একটি চিকিৎসা উদ্ভাবন করেছেন।

    নতুন এই চিকিৎসা ব্যবস্থায়, মস্তিষ্কের ভেতরে সুনির্দিষ্ট এনজাইমটি সরবরাহের জন্য একটি বিশেষ ধরনের যন্ত্র ব্যবহার করা হয়।

    ক্লিনিক্যাল পরীক্ষায় অংশগ্রহণকারী ৭ বছর বয়সী এক বালকের বাবা-মা, এতদিন সন্তানের অবস্থার অবনতি হয়ে চলার বিষয়টি দেখা ছাড়া তাঁদের আর কিছুই করার ছিল না বলে উল্লেখ করেন। তাঁরা, বর্তমানে ছেলেটির অবস্থা ভালর দিকে যাচ্ছে এবং এখন সে নিজের নাম বলতে পারে বলে জানান।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক