| ২৮ এপ্রিল ২০২১ | ১০:০১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 229 বার
জাপান এবং ভারতের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে, করোনাভাইরাসের বৈশ্বিক মহামারী কাটিয়ে উঠতে তারা পারস্পরিক সহযোগিতা করবেন।
জাপানি নেতা সুগা ইয়োশিহিদে সোমবার টেলিফোনে তার ভারতীয় প্রতিপক্ষ নরেন্দ্র মোদি’র সাথে কথা বলেন।
সুগা এপ্রিল মাসের শেষভাগে ভারত সফরের পরিকল্পনা করেছিলেন, তবে তার এই সফর বাতিল হয়ে যায়, যাতে তিনি জাপানে করোনাভাইরাস সামাল দিতে মনোযোগ কেন্দ্রীভূত করতে পারেন।
ফোনালাপে সুগা মোদি’কে বলেন, ভারতের সংক্রমণ পরিস্থিতি অবিলম্বে উন্নত হবে বলে তিনি আশা করছেন।
একটি অবাধ ও উন্মুক্ত ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়নের জন্য তারা যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া’সহ দু’দেশের মধ্যে সহযোগিতার গুরুত্বের বিষয়টি নিশ্চিত করেন।
তারা আইনের শাসন ভিত্তিক এক আন্তর্জাতিক বিন্যাস প্রতিষ্ঠার জন্য একসাথে কাজ করা অব্যাহত রাখার বিষয়েও একমত হন।
সুগা পূর্ব ও দক্ষিণ চীন সাগরে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ক্ষেত্রে চীনের একতরফা প্রচেষ্টা এবং উপকূলরক্ষী বাহিনীকে অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়া সংক্রান্ত নতুন একটি আইন নিয়েও গভীর উদ্বেগ ব্যক্ত করেন।
সুগা এও বলেন, সাইবার নিরাপত্তা, ডিজিটালকরণ এবং কার্বন মুক্তকরণের মত বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা তিনি আরও এগিয়ে নিতে চান।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||