| ২৯ এপ্রিল ২০২১ | ৯:১২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 214 বার
জাপানে করোনাভাইরাস পদক্ষেপের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী নিশিমুরা ইয়াসুতোশি বসন্তের আসন্ন বেশ কয়েকদিনের টানা ছুটির সময় ঘরে থাকার অনুরোধ জনগণের প্রতি পুনরায় জানিয়েছেন।
নিশিমুরা বুধবার সংসদের নিম্ন কক্ষের একটি কমিটিতে জাপানে ভাইরাসের পুনঃ আবির্ভাব নিয়ে কথা বলছিলেন। দেশের তৃতীয় করোনাভাইরাস জরুরি অবস্থা এখন টোকিও এবং পশ্চিম জাপানের তিনটি জেলায় কার্যকর রয়েছে।
নিশিমুরা বলেছেন ভাইরাসের নতুন ধরন আরও বেশি সংক্রামক বলে মনে হচ্ছে। তিনি উল্লেখ করেন চিহ্নিত না করতে পারা ক্লাস্টার বা গুচ্ছ সংক্রমণ টোকিও এবং ওসাকার ৬০ শতাংশের বেশি ঘটনার জন্য দায়ী।
তিনি আরও বলেন যে পায়ে হেঁটে চলাচল হ্রাস করা এবং মানুষের মধ্যে ঘটা যোগাযোগ কমিয়ে আনায় ব্যবসা প্রতিষ্ঠানকে আরও বেশি সহযোগিতা করতে তিনি বলেছেন।
নিশিমুরা এছাড়া বড় আকারের প্রতিষ্ঠান বন্ধ রাখার অনুরোধ ও অন্যান্য পদক্ষেপ সম্পর্কে বোধগম্যতা প্রদর্শনের আহ্বানও জানিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||