| ৩০ এপ্রিল ২০২১ | ১০:৪২ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 207 বার
জাপানের পরমাণু নিয়ন্ত্রকরা ফুকুশিমা দাই-নি পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের চারটি চুল্লির সবকয়টি নিষ্ক্রিয় করে দেয়ার বিষয়ে টোকিও বিদ্যুৎ শক্তি কোম্পানি টেপকোর একটি খসড়া পরিকল্পনা অনুমোদন করেছে।
পরমাণু নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বুধবার গত বছর মে মাসে টেপকোর দাখিল করা পরিকল্পনায় সম্মতি প্রদান করে।
কর্তৃপক্ষ বলছে নিষ্ক্রিয় করে দেয়ার প্রক্রিয়ায় ৪৪ বছর লাগবে বলে ধারণা করা হচ্ছে। ব্যবহৃত জ্বালানির জলাধারে সংরক্ষিত আনুমানিক ১০ হাজার পরমাণু জ্বালানি ইউনিট বের করে আনা এবং পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার জন্য প্রক্রিয়াকরণ কোম্পানির কাছে হস্তান্তর করতে ২২ বছরের বেশি সময় লেগে যাবে।
কিছু জ্বালানি যেখানে ধাতব আঁধারের ভেতর জমা রাখা হবে, সেরকম একটি সংরক্ষণ স্থাপনাও টেপকো তৈরি করে নেবে।
পরিকল্পনায় উল্লেখ করা হয়েছে যে নিষ্ক্রিয় করা থেকে প্রায় ৫০ হাজার টন তেজস্ক্রিয় বর্জ্য তৈরি হবে এবং কোম্পানি হিসাব করছে যে পরমাণু জ্বালানি ফেলে দেয়ার খরচ ছাড়া অন্য সব কাজে সম্পূর্ণ খরচ হবে ২৫০ কোটি মার্কিন ডলারের বেশি।
ফুকুশিমা দাই-নি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বিকল হয়ে যাওয়া ফুকুশিমা দাই-ইচি বিদ্যুৎ কেন্দ্রের প্রায় ১২ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
টেপকো ২০১৯ সালে ঘোষণা করেছিল যে ফুকুশিমা জেলা ও অন্যদের ইচ্ছার সাথে সঙ্গতি রেখে ফুকুশিমা দাই-নি নিষ্ক্রিয় করে ফেলা হবে।
এই প্রক্রিয়া কখন শুরু করা হবে সেই সিদ্ধান্ত গ্রহণের আগে বিদ্যুৎ কেন্দ্রের পরিচালক কোম্পানি স্থানীয় জনগণের সমর্থন লাভের জন্য কাজ করে যাবে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||