| ০২ মে ২০২১ | ১:১১ অপরাহ্ণ | পড়া হয়েছে 232 বার
মার্কিন জৈব-প্রযুক্তি কোম্পানি মডার্নার উন্নয়ন করা করোনাভাইরাসের টিকার প্রথম চালান জাপানে এসে পৌঁছেছে।
৬টি ফ্রিজের মত কাজ করা কনটেইনার বহন করা একটি বিমান বেলজিয়াম থেকে শুক্রবার পশ্চিম জাপানের কানসাই বিমান বন্দরে এসে পৌঁছায়।
জাপান সরকার আগামী মাসে এই টিকার আরও কয়েকটি সরবরাহ পাওয়ার আশা করছে। এই সরবরাহ স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষা করছে এবং একটি গুদামঘরে তা মজুত করে রাখা হবে।
সরকার ৫ কোটি টিকার ডোজ বা ২ কোটি ৫০ লক্ষ লোকের জন্য যথেষ্ট টিকা পেতে মডার্নার সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে যা সেপ্টেম্বর মাসের মধ্যে সরবরাহ করা হবে।
মার্চ মাসে, জাপানে মডার্নার টিকা বিতরণের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যাল এই টিকার ব্যবহার অনুমোদনের জন্য আবেদনপত্র দাখিল করে।
সরকার টোকিও এবং ওসাকায় টিকাদান কেন্দ্র স্থাপনের পরিকল্পনা করা স্থানে মডার্নার টিকা ব্যবহার করতে চাইছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||