| ০৩ মে ২০২১ | ৯:৪৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 281 বার
জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, আজ রবিবার দেশব্যাপী গুরুতর উপসর্গ নিয়ে রেকর্ড ১০৫০ জন কোভিড-১৯ রোগী নিবিড় পরিচর্যার অধীনে রয়েছেন।
এর আগের সর্বোচ্চ সংখ্যা ছিল গত ২৭শে জানুয়ারিতে হওয়া ১ হাজার ৪৩ জন, যখন দেশ সংক্রমণের প্রাদুর্ভাবের তৃতীয় ঢেউয়ের মাঝে ছিল।
এদিকে, ওসাকার কর্মকর্তারা আজ জাপানের ঐ পশ্চিমের জেলায় ১ হাজার ৫৭টি নতুন সংক্রমণের খবর জানিয়েছেন। এর মাধ্যমে টানা ৬ দিন ধরে দৈনিক সংক্রমণের সংখ্যা ১ হাজার ছাড়িয়ে গেছে।
অন্যদিকে, টোকিও’র কর্মকর্তারা আজ রাজধানীতে করোনাভাইরাসের ৮শ ৭৯টি নতুন সংক্রমণ নিশ্চিত করেছেন। জানুয়ারির ২৪ তারিখের পর থেকে এবারই প্রথম কোন রবিবারে দৈনিক গণনা ৮শ ছাড়িয়ে গেছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||