| ০৪ মে ২০২১ | ৫:৩৫ অপরাহ্ণ | পড়া হয়েছে 126 বার
জাপান প্রধান ইউরোপীয় দেশগুলোর সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের পাশাপাশি ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা বাড়ানোর কার্যক্রমে যুক্ত হতে চাইছে। চীন নিজেদের সামুদ্রিক উপস্থিতি বাড়িয়ে নেয়ার মাঝে জাপান এই সিদ্ধান্ত নিয়েছে।
ব্রিটিশ সরকার গতমাসে ঘোষণা দেয় যে যুক্তরাজ্যের বিমানবাহী জাহাজ এইচএমএস কুইন এলিজাবেথের নেতৃত্বে একটি ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ জাপান’সহ এই অঞ্চলের দিকে যাত্রা করবে।
এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জাপানের প্রতিরক্ষা মন্ত্রী কিশি নোবুও বলেন, জাপান-যুক্তরাজ্য সম্পর্ক একটি নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
ফেব্রুয়ারিতে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের এক বৈঠকে জাপান এবং ব্রিটেন এটি নিশ্চিত করে নেয় যে, চীনের ক্রমবর্ধমান সামুদ্রিক উপস্থিতির প্রেক্ষাপটে তারা নিরাপত্তা সহযোগিতা জোরদার করে নিবে।
ব্রিটেনের এই গ্রুপে নেদারল্যান্ড থেকে একটি জাহাজ এসেও যুক্ত হবে। ফ্রান্সের নৌবাহিনীর কয়েকটি জাহাজও মে মাসে জাপানে আসবে এবং আগস্ট মাসে জার্মানিও একটি ফ্রিগেট পাঠাবে। এই পদক্ষেপসমূহ দৃশ্যত ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে তাদের আঞ্চলিক প্রতিশ্রুতি জোরদারের ইচ্ছার ইঙ্গিত দিচ্ছে।
এই অঞ্চলে স্থিতিশীলতা আনতে টোকিও, অন্যান্য কার্যক্রমের মধ্যে আত্মরক্ষা বাহিনীর সাথে যৌথ মহড়া চালানোর মধ্যে দিয়ে, তাদের সাথে নিরাপত্তা সম্পর্ক জোরদার করে নিতে চাইছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||