| ০৫ মে ২০২১ | ১০:২৪ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 116 বার
মিয়ানমারের জাপান দূতাবাস জানিয়েছে যে, একজন জাপানি সাংবাদিককে সোমবার ভুয়া খবর পরিবেশনের জন্য অভিযুক্ত করা হয়েছে। উল্লেখ্য, কিতাযুমি ইউকি’কে সেদেশের সামরিক বাহিনী গতমাসে আটক করে।
দূতাবাসের কর্মকর্তারা বলছেন, কিতাযুমি’র বিরুদ্ধে নাগরিকদের মাঝে উদ্বেগ বাড়ানোয় ইন্ধন যোগানো এবং ভুল তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।
কিতাযুমি’কে এপ্রিল মাসের ১৮ তারিখে নিরাপত্তা বাহিনী তার ইয়াঙ্গুনের বাসা থেকে আটক করে। তখন থেকে শহরটির এক কারাগারে তিনি আটক রয়েছেন।
এখন ধারণা করা হচ্ছে যে তার বিরুদ্ধে বিচার শুরু হবে। এরফলে, তার আটক থাকার সময় দীর্ঘায়িত হতে পারে বলে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
জাপান দূতাবাসের কর্মকর্তারা বলছেন, তারা আদালতের প্রক্রিয়া অনুযায়ী কিতাযুমি’কে সাহায্য করার পাশাপাশি তাকে মুক্তি দেয়ার জন্য মিয়ানমার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো অব্যাহত রাখবেন।
কর্মকর্তারা বলছেন, সোমবার সেদেশের কর্তৃপক্ষগুলো তাদেরকে জানায় যে, কিতাযুমি কোনরকম স্বাস্থ্যগত সমস্যায় ভুগছেন না। তবে, তাদের ভাষ্যানুযায়ী, কারাগারে তার সাথে দেখা করার অনুমতি এখনও তারা পাননি।
উল্লেখ্য, কিতাযুমি জাপানি সংবাদমাধ্যমগুলোর জন্য অভ্যুত্থান বিরোধী আন্দোলন সংক্রান্ত খবর সংগ্রহের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে এসম্পর্কিত নিবন্ধ এবং ভিডিও পোস্ট করে আসছিলেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||