• শিরোনাম

    অ্যালজাইমার রোগের চিকিৎসায় ওষুধের ফলপ্রসূতা নিশ্চিত করেছেন গবেষকরা

    | ০১ ডিসেম্বর ২০২২ | ৭:৫৫ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 121 বার

    অ্যালজাইমার রোগের চিকিৎসায় ওষুধের ফলপ্রসূতা নিশ্চিত করেছেন গবেষকরা

    অ্যালজাইমার বা স্মৃতি ভ্রম রোগের চিকিৎসায় ব্যবহারের নতুন একটি ওষুধের চূড়ান্ত পর্যায়ের ক্লিনিকাল পরীক্ষা চালানো আন্তর্জাতিক একটি গবেষক দল বলছে রোগের অগ্রগতি মন্থর করে দেয়ায় ওষুধের ফলপ্রসূতা দলটি নিশ্চিত করেছে।

    জাপানের ওষুধ কোম্পানি এযাই টোকিও বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব মেডিসিন ও অন্যান্যদের সাথে মিলে লেকানেমাব নামের সেই ওষুধ পরীক্ষা করে দেখছে।

    নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিনে মঙ্গলবার তারা তাদের ফলাফল ঘোষণা করেছে।

    ক্লিনিকাল পরীক্ষায় ৫০ থেকে ৯০ বছর বয়সের প্রায় ১,৮০০ জন প্রাথমিক পর্যায়ের অ্যালজাইমার রোগীকে লক্ষ্য ধরে নেয়া হয়। নতুন ওষুধ যাদের দেয়া হয় এবং নকল বিকল্প যাদের সেবন করানো হয় – সেরকম দুটি ভাগে রোগীদের ভাগ করে নেয়া হয়েছিল।

    ১৮ মাস পর দুই দলের তুলনামূলক অবস্থান থেকে দেখা গেছে লেকানেমাব সচেতনতা হ্রাস পাওয়ার হার প্রায় ২৭ শতাংশ কমিয়ে দেয়।

    ওষুধ যাদের দেয়া হয়েছে সেই রোগীদের মধ্যে একই সাথে মস্তিষ্কে এমিলয়েড-বেটা জমা হওয়া যথেষ্ট মাত্রায় হ্রাস পাওয়া দেখা যায়। এটা হচ্ছে অস্বাভাবিক একটি আমিষ যা কিনা অ্যালজাইমার রোগের সূচনা করে বলা হয়।

    অন্যদিকে ওষুধ দেয়া হয়েছে সেই রোগীদের মধ্যে ১৭.৩ শতাংশ মস্তিস্কের রক্তক্ষরণে ভুগেছে এবং ১২.৬ শতাংশের মধ্যে মস্তিস্কের প্রদাহ দেখা গেছে। উভয় হার হচ্ছে বিকল্প নকল যাদের দেয়া হয়েছে সেই দলের চাইতে উঁচু। ওষুধের দীর্ঘ মেয়াদী নিরাপত্তা নিশ্চিত করে নিতে গবেষণা চালানো দল অব্যাহত রাখবে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক