| ০৭ ডিসেম্বর ২০১৯ | ৩:৪৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 664 বার
জাপান সরকারের প্রধান মুখোপাত্র ইওশিহিদে সুগা বলেছেন এপ্রিল মাসে অনুষ্ঠিত চেরিফুল উপভোগের সরকার পৃষ্ঠপোষিত পার্টিতে আমন্ত্রিত অতিথিদের তালিকা সম্পর্কে আর কোনও অনুসন্ধান সরকার চালাবে না।
শুক্রবার চিফ ক্যাবিনেট সেক্রেটারি সুগা বলেন সম্পর্কযুক্ত নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ ক’রে যথাযথভাবে এই তালিকা নষ্ট করা হয়েছে। তিনি বলেন এধরনের সরকারি দলিলের ক্ষেত্রে যে নিয়ম প্রযোজ্য তাতে এসব তথ্য সংরক্ষণের বাধ্যবাধকতা থাকে এক বছরেরও কম সময় পর্যন্ত।
সুগা জোর দিয়ে বলেন এ ব্যাপারে সরকার আরেকটি অনুসন্ধান চালানোর কথা একেবারেই ভাবছে না।
ওদিকে বিরোধী পক্ষীয় আইন প্রণেতাদের অভিযোগ প্রধানমন্ত্রী শিনযো আবে সরকারি অর্থে আয়োজিত এই অনুষ্ঠানটিকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়েছেন।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||