• শিরোনাম

    জাপান-ইরান শীর্ষ বৈঠকের পর মধ্যপ্রাচ্যে আত্মরক্ষা বাহিনী প্রেরণের অনুমতি দেবে জাপান সরকার

    | ২০ ডিসেম্বর ২০১৯ | ৪:১১ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 965 বার

    জাপান-ইরান শীর্ষ বৈঠকের পর মধ্যপ্রাচ্যে আত্মরক্ষা বাহিনী প্রেরণের অনুমতি দেবে জাপান সরকার

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে মধ্যপ্রাচ্য মিশন সম্পর্কে ইরানের প্রেসিডেন্ট হাসান রৌহানিকে অবহিত করার পর জাপানের মন্ত্রীসভা আত্মরক্ষা বাহিনী প্রেরণের অনুমতি দিতে প্রস্তুত আছে।

    ক্ষমতাসীন কোয়ালিশন গতকাল বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করে নেয়ায় সাহায্য করতে মধ্যপ্রাচ্যে একটি ডেস্ট্রয়ার ও একটি টহল বিমান পাঠানোর বিষয়ে মন্ত্রীসভার খসড়া সিদ্ধান্ত অনুমোদন করেছে।

    খসড়ায় আরও বলা হয়েছে যে মিশনের মেয়াদ বাড়াতে চাইলে সংসদকে সরকারের এবিষয়ে জানাতে হবে।

    এদিকে সরকার বলছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমন ও পরিস্থিতি স্থিতিশীল করে তোলার কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে আবে এবং রৌহানি শুক্রবার আলোচনায় মিলিত হবেন।

    জাপান কেন সেই অঞ্চলে আত্মরক্ষা বাহিনী পাঠাচ্ছে, সফররত ইরানি প্রেসিডেন্টের কাছে তার ব্যাখ্যা দেয়ার পরিকল্পনা আবে করছেন।

    মন্ত্রীসভা দ্রুত হলে আগামী সপ্তাহে পরিকল্পনা অনুমোদন করবে। এই সিদ্ধান্তের পর আত্মরক্ষা বাহিনী প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করবে। জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে জাহাজ জাপান ত্যাগ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক