• শিরোনাম

    মধ্যপ্রাচ্যে এসডিএফের প্রেরণের বিষয়ে মন্ত্রীসভার অনুমোদন আসন্ন

    | ২২ ডিসেম্বর ২০১৯ | ৮:০৩ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 553 বার

    মধ্যপ্রাচ্যে এসডিএফের প্রেরণের বিষয়ে মন্ত্রীসভার অনুমোদন আসন্ন

    মধ্যপ্রাচ্যে আত্মরক্ষা বাহিনীর সদস্য প্রেরণের পরিকল্পনাটি, শীঘ্র হলে আগামী শুক্রবার জাপানি মন্ত্রীসভার অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এই পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে, জাপানের সাথে সম্পর্কিত জাহাজগুলোকে রক্ষা করার বিষয়ে সহায়ক তথ্য সংগ্রহ করা।

    হরমুজ প্রণালীর নিকটস্থ সমুদ্রে আত্মরক্ষা বাহিনীর একটি জাহাজ এবং একটি টহলদারি বিমান প্রেরণ করা এই পরিকল্পনার অন্তর্ভুক্ত।

    গতকাল জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে, টোকিওতে ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির সাথে অনুষ্ঠিত এক বৈঠকে বিষয়টি উত্থাপন করেন।

    এই বৈঠকের পর জাপান সরকার জানায় যে, এ বিষয়ে তারা ইরানের কাছ থেকে নির্দিষ্ট মাত্রার সমঝোতা অর্জন করেছে। আবে, পরিকল্পনাটির বিশদ বিবরণী ব্যাখ্যা করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা নিরসনের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতে টোকিওর ইচ্ছা ব্যক্ত করেন।

    জবাবে রুহানি, এসব প্রচেষ্টার প্রশংসা করেন।

    তিনি বলেন, জাপান যে নিরাপদ নৌ চলাচলের নিশ্চয়তা বিধানের জন্য এক সক্রিয় ভূমিকা পালন করতে চায় তা তিনি অনুধাবন করেন। তিনি আরও বলেন যে, এ বিষয়ে তিনি জাপানের স্বচ্ছতার প্রশংসা করেন।

    জাপান সরকার এখন, মন্ত্রীসভার এক বৈঠকে পরিকল্পনাটির প্রতি অনুমোদন লাভের লক্ষ্যে সমন্বয় সাধনে রত রয়েছে।

    সরকার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সমঝোতা অর্জনের উদ্দেশ্যে কাজ করার সাথে সাথে আত্মরক্ষা বাহিনীর সদস্য প্রেরণের লক্ষ্যে শীঘ্র হলে আগামী মাসে প্রধানমন্ত্রী আবের এই দুটি দেশ সফর তরান্বিত করার জন্য প্রস্তুতি গ্রহণে নিয়োজিত রয়েছে।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক