| ২২ ডিসেম্বর ২০১৯ | ৮:০৯ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 492 বার
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি, দুদিনের জাপান সফর শেষে আজ সকালে স্বদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়ে গেছেন।
এটি ছিল গত ১৯ বছরের মধ্যে ইরানের কোন প্রেসিডেন্টের প্রথম জাপান সফর।
জাপান ত্যাগের আগে রুহানি, জাপানের ব্যবসায়ীক খাতের বেশ কয়েকজনের সঙ্গে সাক্ষাৎ করেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, রুহানি তাঁর দেশের উপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করলেও জাপানের সঙ্গে ইরানের সম্পর্কোন্নয়নের ইচ্ছা পোষণের আভাষ দেন।
রুহানির সফরসঙ্গী দেশটির উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, এনএইচকের সঙ্গে কথা বলেন। তিনি, ইরান ও জাপানের মধ্যকার সম্পর্কোন্নয়নের পথে কয়েকটি বাধা রয়েছে বলে উল্লেখ করেন। তিনি, যুক্তরাষ্ট্রের আরোপিত একতরফা নিষেধাজ্ঞাকে সমস্যার উৎস উল্লেখ করে অন্যথায় সুসম্পর্ক রয়েছে বলে জানান।
আরাগচি, ইরান জাপানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্য নির্ধারণ করেছে এবং সবগুলো পথ খোলা রেখেছে বলে উল্লেখ করেন।
ইরানের প্রেসিডেন্টের দপ্তর, গতকাল আবের সঙ্গে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে রুহানি মার্কিন নিষেধাজ্ঞা কার্যকরের পর জ্বালানি তেল ক্রয় বন্ধ রাখা দেশগুলোর সঙ্গে পুনরায় বাণিজ্য আরম্ভ করতে দেশটির আগ্রহের বিষয়ে আভাষ দেন বলে জানায়।
এশিয়া সফরের সময় রুহানি, জাপানসহ অন্যান্য দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে বার বার আহ্বান জানান। তবে ইরান, ওয়াশিংটনের আরোপিত বাধা অতিক্রম করতে দুরূহ লড়াইয়ের মুখোমুখি রয়েছে।
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | |||
| ৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
| ১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
| ১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
| ২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ | ||