• শিরোনাম

    চীন ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন আবে

    | ২৪ ডিসেম্বর ২০১৯ | ৩:০৮ পূর্বাহ্ণ | পড়া হয়েছে 593 বার

    চীন ও দক্ষিণ কোরিয়ার শীর্ষ নেতৃবৃন্দের সাথে বৈঠকে যোগ দিতে বেইজিং পৌঁছেছেন আবে

    জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে তার চীনা এবং দক্ষিণ কোরীয় প্রতিপক্ষের সাথে তিনদিনের এক শীর্ষ সম্মেলনে যোগ দিতে চীনে পৌঁছেছেন।

    সোমবার পৌঁছানোর কিছু সময় পর আবে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সাথে সাক্ষাৎ করেন। ধারণা করা হচ্ছে দু’নেতা জাপান-চীনের সম্পর্কের ভবিষ্যৎ এবং আগামী বসন্তে জাপানে শি’র রাষ্ট্রীয় সফরের বিষয়ে আলোচনা করেছেন।

    মঙ্গলবার আবে সিচুয়ান প্রদেশের শেংদুতে চীনের প্রধানমন্ত্রী লী কেকিয়াং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জে ইনের সাথে এক ত্রিপাক্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

    পরমাণুমুক্তকরণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দেয়া ছাড়ের সময়সীমা এই বছরের শেষ পর্যন্ত নির্ধারণ করে পিয়ংইয়াং-এর উত্তেজনা বৃদ্ধির চেষ্টার মধ্যেই আবে উত্তর কোরিয়ার সাথে মতবিনিময়ের পরিকল্পনা করছেন।

    জাপানি নাগরিকদের অপহরণসহ উত্তর কোরিয়া সমস্যা সমাধানে তিন দেশের সহায়তা পুনর্ব্যক্ত করার আশা করছেন তিনি।

    ত্রিপাক্ষিক সম্মেলনের পাশাপাশি আবে মুনের সাথে পৃথকভাবে বৈঠক করারও আশা করছেন।

    তারা দু’জন গত মাসে থাইল্যান্ডে এক সংক্ষিপ্ত বৈঠক করেন। তবে তাদের সম্মেলন গত বছর সেপ্টেম্বরের পর এই প্রথম।

    যুদ্ধকালীন শ্রম বিষয়ে জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের মধ্যে এই সম্মেলন দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাবে কিনা সেদিকেই এখন সবার নজর।

    Facebook Comments Box

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    ০৬ ফেব্রুয়ারি ২০১৯

    ০৫ ফেব্রুয়ারি ২০১৯

    আর্কাইভ

    শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
     
    ১০১১
    ১২১৩১৪১৫১৬১৭১৮
    ১৯২০২১২২২৩২৪২৫
    ২৬২৭২৮২৯৩০ 
  • ফেসবুকে দশদিক